জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জুলাই গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্খা পূরণ হয়নি : টিআইবি


প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৬:৩৭:৪৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের পর পেরিয়ে গেছে দুই বছর। তবে এখনো পূরণ হয়নি গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা। হতাশাই প্রকাশ করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানিয়েছে, গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে সংঘাত ও সহিংসতা কমার প্রত্যাশা তৈরি হলেও তা অর্জিত হয়নি। রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশসহ মূল নির্বাচনী আইনগুলোতে বড় ধরনের সংস্কারের সুপারিশ করেছে তারা। রোববার (১ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক অঙ্গনে সংঘাত ও সহিংসতা হ্রাস পাবে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। রাজনৈতিক চর্চাকে সুশাসনে রূপ দিতে বেশ কিছু সুনির্দিষ্ট সুপারিশ উত্থাপন করে সংস্থাটি।
প্রস্তাবিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ এবং ২০০৮ সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার প্রয়োজনীয় সংশোধন করা। আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে শর্ত সহজ করা এবং নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনা ও তদারকির সাপেক্ষে দলীয় নিবন্ধন নবায়নের বিধান রাখা। পাশাপাশি, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যারা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য, তাদের নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের সাধারণ বা মূল কমিটির সদস্য করার সুযোগ রাখা যাবে না।
মনোনয়ন বাণিজ্য রোধে তৃণমূলের ভোটে প্রার্থী প্যানেল তৈরির প্রস্তাব দিয়ে বলা হয়, সংশ্লিষ্ট এলাকার স্থানীয় দলীয় সদস্যদের গোপন ভোটে প্রার্থী প্যানেল তৈরি করে সেখান থেকেই চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করতে হবে। এ ছাড়া, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে প্রার্থীর অন্তত তিন বছরের সক্রিয় সদস্যপদ থাকা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। পাশাপাশি সর্বসাধারণের আস্থা অর্জনে রাজনৈতিক দলগুলোর বার্ষিক আর্থিক বিবরণী ও আয়ের উৎস জনসমক্ষে প্রকাশ বাধ্যতামূলক করার দাবি জানায় টিআইবি।

প্রচ্ছদ এর আরও খবর
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম

অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম

সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির

সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির

সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১

সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১

সর্বশেষ সংবাদ
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top