জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

আস্থায় ফিরছে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো


প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৭:৩০:৩৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশের ব্যাংকিং খাতে একসময় গ্রাহকদের আস্থা ও ভরসার ঠিকানা ছিল শরিয়াহভিত্তিক তথা ইসলামি ব্যাংকগুলো। আমানত, বিনিয়োগ ও রেমিট্যান্স আহরণে আস্থার জায়গায় ছিল এসব প্রতিষ্ঠান। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও তাদের আশীর্বাদপুষ্টদের লুটপাটের লক্ষ্যবস্তুতে পরিণত হয় ব্যাংকগুলো। অনিয়ম, জালিয়াতি ও নামে-বেনামে ঋণ নিয়ে লুটপাটের মাধ্যমে অন্তঃসারশূন্য করে ফেলা হয় এসব ব্যাংককে। এ কারণে তীব্র তারল্যসংকটে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারেনি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো। এতে এসব প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা তলানিতে নেমে আসে। ব্যাংকগুলোর সব সূচকেই ধস নামে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে বেরিয়ে আসে ব্যাংকগুলোতে জালিয়াতি ও লুটপাটের চিত্র।
বাড়তে থাকে গ্রাহকদের আমানতের টাকা উত্তোলনের চাপ। এর ফলে আর্থিকভাবে চরম দুর্দশাগ্রস্ত পাঁচটি ইসলামি ধারার ব্যাংককে একীভূত করে গঠন করা হয় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা দিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে। খাতবিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে আমানতকারীদের পাওনা টাকা আটকে থাকায় তাঁরা আস্থা হারিয়ে ফেলেছেন।
তবে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাঁদের সিদ্ধান্তের পরিবর্তন হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো আবারও ঘুরে দাঁড়াবে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে আমানত, বিনিয়োগ, রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যসহ প্রায় প্রতিটি সূচকেই প্রবৃদ্ধি হয়েছে।
এক মাসের ব্যবধানে আমানত বেড়েছে ৩ হাজার ৫০৯ কোটি টাকা: এক মাসের ব্যবধানে পূর্ণাঙ্গ ইসলামি ধারার ব্যাংকগুলোতে আমানত বেড়েছে। তথ্য অনুযায়ী, গত আগস্ট শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৯২ হাজার ৫০ কোটি টাকা। গত জুলাই মাসে যা ছিল ৩ লাখ ৮৮ হাজার ৫৪১ কোটি টাকা। সেই হিসাবে, এক মাসের ব্যবধানে আমানত বেড়েছে ৩ হাজার ৫০৯ কোটি টাকা, যা শতকরা হিসাবে শূন্য দশমিক ৯০ শতাংশ। তবে আগের বছরের একই সময়ে (আগস্ট ২০২৫) এই আমানত কমেছে ১ দশমিক ৬৯ শতাংশ।
বিনিয়োগ বেড়েছে ১৭ হাজার ৬১৪ কোটি টাকা: ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে বিনিয়োগে ইসলামি ধারার ব্যাংকগুলোর অবদান অব্যাহত রয়েছে। তথ্য অনুযায়ী, গত আগস্ট মাস শেষে এসব ব্যাংকের মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৫ লাখ ৪২ হাজার ১০৭ কোটি টাকা। জুলাই শেষে বিনিয়োগ ছিল ৫ লাখ ৪২ হাজার ২৮ কোটি টাকা। অপরদিকে, ২০২৫ সালের আগস্টে বিনিয়োগ ছিল ৫ লাখ ২৪ হাজার ৪৯৩ কোটি টাকা। সে হিসাবে, গত এক বছরে এসব ব্যাংকের বিনিয়োগ বেড়েছে ১৭ হাজার ৬১৪ কোটি টাকা বা ৩ দশমিক ৩৬ শতাংশ।
বৈদেশিক বাণিজ্যে মিশ্র প্রবণতা: বৈদেশিক বাণিজ্যেও ইসলামি ধারার ব্যাংকগুলোতে মিশ্র প্রবণতা দেখা গেছে। আগস্ট মাসে এসব ব্যাংকের মাধ্যমে আমদানি হয়েছে ৭৪ কোটি ৮০ লাখ ডলারের পণ্য। এটি জুলাইয়ের ৭১ কোটি ৩০ লাখ ডলারের তুলনায় ৪ দশমিক ৮৯ শতাংশ এবং আগের বছরের আগস্টের তুলনায় ৬ দশমিক ৫১ শতাংশ বেশি। আগস্ট মাসে রপ্তানি আয় এসেছে ৫২ কোটি ৯০ লাখ ডলার, যা জুলাইয়ে ছিল ৫৬ কোটি ডলার। অর্থ্যাৎ রপ্তানি আয় জুলাইয়ের তুলনায় আগস্টে কমেছে।
রেমিট্যান্সেও উল্লম্ফন, এক মাসে বেড়েছে ৮ কোটি ৭০ লাখ ডলার: প্রবাসী আয় বা রেমিট্যান্স আহরণে ইসলামি ধারার ব্যাংকগুলো বড় ধরনের উল্লম্ফন দেখিয়েছে। গত আগস্ট মাসে এসব ব্যাংকের মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ৬২ কোটি ৫০ লাখ ডলার। জুলাই মাসে যা ছিল ৫৩ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ, এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৮ কোটি ৭০ লাখ ডলার, যা আগের মাসের তুলনায় ১৬ দশমিক ২০ শতাংশ বেশি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ধরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না পাওয়ায় এসব ব্যাংকের প্রতি একধরনের অনাস্থা তৈরি হয়েছিল। একীভূত পাঁচটি ইসলামি ব্যাংকের টাকা ফেরত দেওয়া শুরু হওয়ার পর থেকে কিছুটা আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে গ্রাহকদের আস্থা ধরে রাখতে পারলেই শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে।
দেশে মোট ইসলামি ধারার ব্যাংক রয়েছে ১০টি। এগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক মিলে একীভূত হয়ে গঠিত হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

জাতীয় এর আরও খবর
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

আখতারুজ্জামানের জামিন বহাল 

আখতারুজ্জামানের জামিন বহাল 

হাম-ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু

হাম-ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু

গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর

গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর

সর্বশেষ সংবাদ
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top