চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৮:০১:২৮ অপরাহ্ন

সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রোববার দুপুরে সুরমা গেইট বাইপাস পয়েন্টে ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। যেসব বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে, সেসবের সঙ্গে চেয়ারম্যানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তারা। এ ধরনের অপপ্রচার অবিলম্বে বন্ধের দাবি জানান বক্তারা।
মুরব্বি আব্দুর রহিম বাবুলের সভাপতিত্বে এবং রূপিয়ান আহমদ সবুজের পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সমাজসেবক সাইদুর রহমান সাইদ, ফয়জুর রহমান ফয়জু, ব্যবসায়ী শাহ জাকের ও আলী আকবর, সমাজসেবক আবু সাইদ, মকবুল আলী ও এনামুল হক কুটি।
এ সময় ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের জামাল মিয়া, ২নং ওয়ার্ডের মো. আলামিন, ৩নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের জুবের আহমদ, ৫নং ওয়ার্ডের তাজুল ইসলাম, ৬নং ওয়ার্ডের শাহজাহান আলী, ৮নং ওয়ার্ডের আব্দুল মচ্ছব্বির ও ৯নং ওয়ার্ডের ফরিদ মিয়া।
সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১, ২ ও ৩নং ওয়ার্ডের সেলিনা আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের শাহানা বেগম এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নাজিয়া বেগম।
এছাড়া স্থানীয় মুরব্বি লোকমান আলী, পারভেজ আহমদ, মুছাব্বির আলী ও নিজাম মেম্বারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। বিজ্ঞপ্তি






