শান্তিগঞ্জে যুবদল নেতার মৃত্যুতে কয়ছর এমপির শোক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৭:৪৮:৩৯ অপরাহ্ন

শান্তিগঞ্জ উপজেলা যুবদল নেতা শেখ সাজল আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কয়ছর এম আহমদ এমপি।
সোমবার এক শোকবার্তায় তিনি বলেন, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম নেতা ও পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজল আহমদ উপজেলা পরিষদের একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
কয়ছর এম আহমদ বলেন, শেখ সাজল আহমদ এলাকায় একজন পরিচিত তরুণ সমাজকর্মী ছিলেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সালিশ-বিচারে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন সমাজসেবককে হারাল, বিএনপি হারাল একজন নিবেদিতপ্রাণ নেতাকে। আর তাঁর পরিবার হারাল প্রিয় একজন মানুষকে, যা অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন। আমিন। বিজ্ঞপ্তি





