জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আশা’র মাঠকর্মীর টাকা ছিনতাই, গ্রেফতার ১


প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৮:৫৩:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার জালালাবাদে বেসরকারি সংস্থা ‘আশা’র এক মাঠকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৬ হাজার ৫৫০ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাব্বির খান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। রোববার (১ নভেম্বর) রাত ৯টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার খলিল খানের পুত্র। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় নাশকতা, চুরি, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে ১৬টি মামলা রয়েছে বলে এসআরবি জানিয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুপুর ১টা ৪০ থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও এলাকায় তিনটি দলের সঞ্চয় ও ঋণের কিস্তি আদায় শেষে মোটরসাইকেলে করে শাখা অফিসে ফিরছিলেন আশা’র টুকেরবাজার-১ শাখার মাঠকর্মী সামছুল হক। পথে সিলেট-বাদাঘাট সড়কের কুমারগাঁও এলাকায় শাহ খুররম ডিগ্রি কলেজের প্রায় ২০০ গজ দক্ষিণে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা হেলমেট ও মুখোশ পরিহিত চার ব্যক্তি তাঁর গতিরোধ করে। এসময় ধারালো দা ও ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তাঁর কাঁধে ঝোলানো ব্যাগের ফিতা কেটে নেয় দুর্বৃত্তরা। ব্যাগে থাকা কিস্তির ৮৬ হাজার ৫৫০ টাকা, সঞ্চয় উত্তোলন ও ফেরত রেজিস্টার, সদস্যদের পাসবই, ঋণের ফরম এবং মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় আশা’র টুকেরবাজার-১ শাখার ব্যবস্থাপক অমিতাভ দাস চৌধুরী বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেন। মামলাটি দায়েরের পর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে এসআরবি-৯। গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বির খানকে গ্রেফতার করা হয়।

সোমবার (২ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম

অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম

সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির

সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির

সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১

সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১

সর্বশেষ সংবাদ
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top