জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির


প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৯:২৫:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে প্রায় ৮৭ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে ওভার এস্টিমেট, অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে সাবঠিকাদার শফিকুল ইসলামের করা অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে দলটি।

রোববার দুপুর ১২টায় জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।

সংবাদ সম্মেলনে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক বিভাগের জরুরি পুনর্বাসন প্রকল্পের আওতায় সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর-সালামপুর ব্রিজের ১ ও ২ নম্বর অংশ এবং প্রায় পাঁচ কিলোমিটার সড়ক সংস্কার ও গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে। এ প্রকল্পে বরাদ্দ রয়েছে ৮৬ কোটি ৬০ লাখ টাকা।

তিনি বলেন, প্রকল্পটির মূল ঠিকাদার ছিলেন ঢাকার আওয়ামী লীগ-সমর্থক বদরুল ইসলাম (ইসলাম ট্রেডার্স)। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি পালিয়ে গেলে প্রথমে সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পান আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন। পরে দ্বিতীয় সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পান বিভিন্ন মামলার আসামি শফিকুল ইসলাম।

প্রকল্পের ব্যয় প্রাক্কলনে ব্যাপক অসংগতি রয়েছে দাবি করে মিলন বলেন, মাত্র ৪০ কোটি টাকায় সম্পন্ন করা সম্ভব-এমন কাজের জন্য প্রায় ৮৭ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে। তাঁর অভিযোগ, যেখানে মাটির কাজের প্রয়োজন প্রায় সাত লাখ ঘনফুট, সেখানে প্রাক্কলনে দেখানো হয়েছে ৫৬ লাখ ঘনফুট। অর্থাৎ প্রয়োজনের তুলনায় প্রায় আট গুণ বেশি মাটির কাজ দেখিয়ে বিপুল অর্থ আত্মসাতের সুযোগ তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৭ অক্টোবর স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সড়কটির কাজ পরিদর্শনে যান। এ সময় তিনি দেখতে পান, সদ্য নির্মিত গার্ডওয়াল হেলে পড়েছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে, মাটির যথাযথ কম্প্যাকশন ছাড়াই জিও টেক্সটাইলের ওপর ব্লক বসানো হচ্ছে এবং ভিটবালুর পরিবর্তে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহার করা হচ্ছে।

কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, এসব অনিয়ম তদন্তের জন্য নির্বাহী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে পরদিন পুনরায় প্রকল্প এলাকা পরিদর্শনের ঘোষণা দেন সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল। কিন্তু এর পরপরই সাবঠিকাদার শফিকুল ইসলাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংসদ সদস্যের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেন বলে তিনি দাবি করেন।

এ ঘটনাকে ‘সংঘবদ্ধ তথ্যসন্ত্রাস’ আখ্যা দিয়ে মিলন বলেন, জেলা বিএনপির পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। একই সঙ্গে ৮৬ কোটি ৬০ লাখ টাকার প্রকল্পের ব্যয় প্রাক্কলন, নির্মাণকাজের মান ও অন্যান্য অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হক, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, আকবর আলী, অ্যাডভোকেট শেরে নুর আলী, রেজাউল হক, নাদির আহমেদ ও আ. ত. ম. মিসবাহ প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম

অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম

সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১

সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১

সর্বশেষ সংবাদ
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর পূর্তি উদযাপন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
নবীগঞ্জের হাওরে সোনালি ধানের ঢেউ
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
খাদিমনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
অযত্নে থাকা মুক্তিযোদ্ধাদের কবর সংস্কারের উদ্যোগ নিলেন কাহের শামীম
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
সুনামগঞ্জে ৮৬ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ : সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
কমলগঞ্জে হামলায় যুবক নিহত
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪১
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে আবারও মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৮
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির এয়ারগানসহ বিপুল চোরাইপণ্য জব্দ
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
নগরে ডিবির হাতে ৫ জুয়াড়ি আটক
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
কুমিল্লায় কাউছার হত্যা, সিলেটে গ্রেফতার আসামি
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top