নিশ্চিন্তে হিফজুল কুরআন প্রতিযোগিতা ৮ ও ৯ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৬:৫৯:৪৪ অপরাহ্ন

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ও লক্ষণাবন্দ ইউনিয়নের মধ্যবর্তী নিশ্চিন্ত গ্রামে ইত্তেহাদুল হুফফায ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়বারের মতো কুরআন প্রতিযোগিতা ও দ্বিতীয়বারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৮ ও ৯ জানুয়ারি ২০২৭ ইং, শুক্র ও শনিবার নিশ্চিন্ত জামে মসজিদ সংলগ্ন শাহী ঈদগাহ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, ৯ জানুয়ারি সকাল ৮টা থেকে হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হবে। একই দিন দুপুর ২টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে আমন্ত্রিত উলামায়ে কেরাম, শিক্ষানুরাগী, সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর আগের দিন ৮ জানুয়ারি স্কুল ও মক্তবের শিক্ষার্থীদের অংশগ্রহণে তৃতীয়বারের মতো কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই দিনের এ আয়োজনে প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে আশা করছেন ফাউন্ডেশনের দায়িত্বশীলরা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে কুরআন শিক্ষার আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি করবে এবং সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি






