জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

বারহাল ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা তৎপর

প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৭:০২:১২ অপরাহ্ন

এখলাছুর রহমান, জকিগঞ্জ : জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়ছে। ইতোমধ্যে একাধিক সম্ভাব্য প্রার্থী নিজেদের অবস্থান শক্ত করতে মাঠপর্যায়ে সক্রিয় হয়েছেন। সামাজিক কর্মকাণ্ড, ব্যক্তিগত জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের প্রত্যাশাকে কেন্দ্র করে ইউনিয়নজুড়ে চলছে নানা আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছেন তাজ উদ্দিন।
সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, দানশীলতা, শিক্ষানুরাগ ও তারুণ্যদীপ্ত নেতৃত্বের কারণে নির্বাচনী আলোচনায় গুরুত্ব পাচ্ছেন তাজ উদ্দিন। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাঁকে এলাকায় আলাদা পরিচিতি দিয়েছে। বিশেষ করে শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে তাঁর আগ্রহ স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে। তাঁর সামাজিক গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক তৎপরতা নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে আলোচনা।
অন্যদিকে, একাধিকবার নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরি করা বুরহান উদ্দিন রনিও রয়েছেন আলোচনায়। অতীতের নির্বাচনে তিনি উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। এবারও তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা, নির্বাচনী তৎপরতা ও সমর্থকদের অবস্থান ভোটের মাঠে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে, বারহাল ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীও সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছেন। দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা, ইউনিয়নজুড়ে পরিচিতি ও অতীতের নির্বাচনী সাফল্য তাঁর অন্যতম শক্তি। তিনি আবারও নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে।
এছাড়া তরুণ সমাজসেবী ও বিভিন্ন সংগঠনের সংগঠক সায়েফ আহমেদ (এস রহমান সায়েফ) নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে তাঁর প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা চলছে বলে জানা গেছে।
আব্দুল আহাদ কয়েলকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় দেখা যাচ্ছে। বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত কারণে এলাকায় তাঁর একটি গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে স্বপন আহমদ ও আব্দুল ওয়াদুদও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
নতুন প্রার্থী হিসেবে অলি চৌধুরী নবীন প্রজন্মের প্রতিনিধি হিসেবে নির্বাচনী মাঠে নিজের অবস্থান তৈরির চেষ্টা করতে পারেন। পাশাপাশি শাহবাগের সুমন চৌধুরীও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সব মিলিয়ে বারহাল ইউনিয়নে চেয়ারম্যান পদকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছে। একদিকে অভিজ্ঞ নেতৃত্ব, অন্যদিকে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ও তরুণ নেতৃত্বের প্রত্যাশাÑসব মিলিয়ে নির্বাচনী সমীকরণ হয়ে উঠছে বেশ আগ্রহোদ্দীপক।
তবে শেষ পর্যন্ত কারা নির্বাচনে অংশ নেবেন, ভোটারদের কাছে কার গ্রহণযোগ্যতা কতটা তৈরি হবে এবং কে কতটা সাংগঠনিক শক্তি দেখাতে পারবেন, তার ওপরই নির্ভর করবে নির্বাচনী মাঠের চূড়ান্ত চিত্র। কে হাসবেন শেষ হাসি, তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত।

সিলেট এর আরও খবর
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব

সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব

কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন

কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন

প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি

সর্বশেষ সংবাদ

তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top