জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক


প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৮:১৯:২৪ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: অবৈধ অভিবাসীদের কর্মসংস্থান ও বেআইনি ব্যবসায়িক কর্মকাণ্ড বন্ধে তিনটি বিশেষ অভিযান পরিচালনা করছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ। কৃষি খাত, ভ্রাম্যমাণ দোকান এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধভাবে বিদেশি নাগরিকদের কাজ করার প্রবণতা নিয়ন্ত্রণে ‘অপ হিজাউ’, ‘অপ জাজা’ ও ‘অপ বেলাঞ্জা’ নামে এসব অভিযান চালানো হচ্ছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের উপস্থিতি এবং বেআইনিভাবে বিদেশি কর্মী নিয়োগ বন্ধে সরকার নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ খাত ও ব্যবসাপ্রতিষ্ঠান চিহ্নিত করে লক্ষ্যভিত্তিক অভিযান জোরদার করা হয়েছে।
তিনি জানান, ‘অপ হিজাউ’ অভিযানের আওতায় কৃষি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, ফসলের খামার, পশুপালন কেন্দ্র ও নার্সারিতে নজরদারি করা হচ্ছে। ‘অপ জাজা’ অভিযানে রাতের বাজার, কৃষিপণ্যের বাজার, পাইকারি বাজার, ফলের দোকান এবং সড়কের পাশের ভ্রাম্যমাণ দোকানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে, ‘অপ বেলাঞ্জা’ অভিযানের আওতায় সুপারমার্কেট, মুদি দোকান, আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি বিশেষ অভিযানে মোট ২ হাজার ৬৪৪টি অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ। এসব অভিযানে ১৯ হাজার ১৯২ জনকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের মধ্যে ৪ হাজার ১৬৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯৯ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়।
এ ছাড়া স্থানীয় সরকার কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয়বিষয়ক মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার কোম্পানি কমিশনের সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে অভিবাসন আইন, ব্যবসায়িক লাইসেন্স এবং সংশ্লিষ্ট বিধিবিধান লঙ্ঘনের বিরুদ্ধে নিজ নিজ এখতিয়ার অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন সংস্থার সমন্বয়ে ৬৮৫টি যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি

মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি

মালয়েশিয়ায় ৭ দেশের ৩১২ অভিবাসীর বিচার, কারাদণ্ড ৩০৭ জনের

মালয়েশিয়ায় ৭ দেশের ৩১২ অভিবাসীর বিচার, কারাদণ্ড ৩০৭ জনের

‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!

‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!

সর্বশেষ সংবাদ
সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী
কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ
কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ
কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রী, হাসপাতালে ভর্তি
হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রী, হাসপাতালে ভর্তি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top