জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া


প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৮:৩৩:২৫ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক বাংলাদেশিসহ নয় দেশের ১০৭ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। গত ৪ নভেম্বর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে তাঁদের প্রত্যাবাসন করা হয়।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগের (জেআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রত্যাবাসন করা ১০৭ জনের মধ্যে ৮৫ জন পুরুষ, ১৮ জন নারী, দুটি ছেলে শিশু ও দুটি মেয়ে শিশু রয়েছে। তাঁরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও ম্যাকাওয়ের নাগরিক।

কেদাহ অভিবাসন বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ নিজ দেশে পাঠানোর আগে এসব অভিবাসীকে কেদাহ রাজ্যের সিক এলাকার বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রে রাখা হয়েছিল। তাঁদের প্রত্যাবাসনের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট অভিবাসীদের পরিবারের সদস্য ও নিয়োগকর্তারা বহন করেছেন।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালা লঙ্ঘনের দায়ে এসব বিদেশি নাগরিক দোষী সাব্যস্ত হয়েছিলেন। নির্ধারিত সাজা ভোগের পর তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

এদিকে, পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ ঠেকাতে প্রত্যাবাসন করা প্রত্যেকের নাম দেশটির অভিবাসন বিভাগের কালোতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে তাঁদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবে এ প্রত্যাবাসন অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের শনাক্ত, আটক এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে, অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস অভিবাসন আটককেন্দ্র থেকে নয় দেশের ১৮২ জন আটক বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। তাঁদের মধ্যে ৪৫ জন ছিলেন বাংলাদেশি।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন

অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন

অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন

‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার

‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার

সর্বশেষ সংবাদ
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখায় প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখায় প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন
বালু উত্তোলনে বাধা দেওয়ায় জমির ফসল নষ্টের অভিযোগ
বালু উত্তোলনে বাধা দেওয়ায় জমির ফসল নষ্টের অভিযোগ
১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন
অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন
‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার
‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার
টিলাগড়ে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ১
টিলাগড়ে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ১
মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে
মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে
বিপুল ভারতীয় কম্বলসহ আটক ২
বিপুল ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে বিপুল নিষিদ্ধ পানীয়সহ আটক ৩
নগরে বিপুল নিষিদ্ধ পানীয়সহ আটক ৩
নদীতে পরিবেশের অভিযান ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস
নদীতে পরিবেশের অভিযান ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস
হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত
হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত
বন্দরবাজারে চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার
বন্দরবাজারে চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার
সিলেট ও হবিগঞ্জের ৩ ইউএনও রদবদল
সিলেট ও হবিগঞ্জের ৩ ইউএনও রদবদল
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top