জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

তুলা নিয়ে সংকটের শঙ্কা


প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৬:১৯:৪১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: তুলার উৎপাদনের তুলনায় বিশ্ববাজারে ব্যবহার বাড়তে থাকায় সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে তুলার চাহিদা উৎপাদনের চেয়ে প্রায় ৫৩ লাখ বেল বেশি হতে পারে। একই সময়ে বৈশ্বিক তুলার মজুদ গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। এতে আগামী কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়ার চাপ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে বিশ্বের গুরুত্বপূর্ণ তুলা আমদানিকার দেশ হিসেবে নতুন করে ব্যয় বৃদ্ধির ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্প। এরই মধ্যে গ্যাস সংকটে উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারছে না দেশের স্পিনিং মিলগুলো। নীতিগত সহায়তা থাকলেও জ্বালানির অভাবে উৎপাদন বাড়াতে না পারায় বৈশ্বিক তুলাবাজারের সম্ভাব্য সংকট বাংলাদেশের শিল্পের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করছে।
ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুম শেষে বাংলাদেশে তুলার মজুদ থাকতে পারে ১৬ লাখ ২০ হাজার বেল, যা দেশের বার্ষিক ব্যবহারের প্রায় ২২ শতাংশ। গত বছরের তুলনায় এই মজুদের পরিমাণে বড় পরিবর্তন নেই। এর অন্যতম কারণ হলো, স্পিনিং মিলগুলোর তুলার ব্যবহার কমে যাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানিকারকরাও তুলা কেনার পরিমাণ কমিয়েছেন।
গত গ্রীষ্মের তুলনায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চাহিদার তুলনায় সরবরাহ এখনও পর্যাপ্ত নয়। পাশাপাশি এলএনজি টার্মিনালের কার্যক্রমে বিঘ্ন ঘটলে আবার শিল্পে গ্যাস সংকট তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। গত ৪ থেকে ৭ নভেম্বর রক্ষণাবেক্ষণ কাজের জন্য টার্মিনাল বন্ধ থাকায় এই ঝুঁকির বিষয়টি নতুন করে সামনে এসেছে।
অর্থাৎ বাংলাদেশের তুলা ও সুতা শিল্পের উৎপাদন পরিস্থিতি এখনও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীল। জ্বালানি সংকটের স্থায়ী সমাধান না হলে স্থানীয় স্পিনিং শিল্পের সক্ষমতা পুনরুদ্ধার এবং তুলার ব্যবহার বাড়ানো কঠিন হবে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রধান কাঁচামাল তুলা। বিশেষ করে নিট পোশাক উৎপাদনে তুলাভিত্তিক সুতা ও কাপড়ের ব্যবহার ব্যাপক। ফলে আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়লে তার প্রভাব পড়বে সুতা, কাপড় এবং শেষ পর্যন্ত তৈরি পোশাকের উৎপাদন ব্যয়ে।
বিশ্ববাজারে তুলার সরবরাহ কমে যাওয়া এবং মজুদের পরিমাণ ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পূর্বাভাস বাংলাদেশের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে। কারণ, আন্তর্জাতিক বাজার থেকে তুলা আমদানির ক্ষেত্রে বেশি দাম দিতে হলে স্পিনিং মিলগুলোর উৎপাদন ব্যয় বাড়বে। একই সঙ্গে দেশে গ্যাস ও বিদ্যুতের উচ্চ ব্যয় এবং সরবরাহ অনিশ্চয়তা অব্যাহত থাকলে স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও দুর্বল হতে পারে।
বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে আসা এই পরিস্থিতি থেকে উত্তরণে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, স্পিনিং ও টেক্সটাইল শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা। দ্বিতীয়ত, স্থানীয় সুতা উৎপাদন বাড়াতে বাস্তবসম্মত ও কার্যকর নীতিসহায়তা দেওয়া। তৃতীয়ত, তুলা আমদানির ক্ষেত্রে সরবরাহের উৎস বহুমুখী করা এবং আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার ঝুঁকি মোকাবিলায় আগাম ক্রয় ও মজুদ ব্যবস্থাপনা শক্তিশালী করা।

জাতীয় এর আরও খবর
নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ,  ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ 

নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ, ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ 

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে 

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে 

হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

সর্বশেষ সংবাদ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর :  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top