এসএমপির ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু, খেলছেন কমিশনারও
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৮:৪৯:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে নগরীর পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শুরু হয় প্রতিযোগিতার খেলা।
টুর্নামেন্টে অংশ নেন- এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। এছাড়া উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অলক বিশ্বাসসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।
এবারের টুর্নামেন্টে একক ও দ্বৈত—উভয় বিভাগে মোট ৬৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মব্যস্ততার মধ্যে পুলিশ সদস্যদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।





