মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৯:০৪:৪৪ অপরাহ্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের মাতা রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত পৌনে ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হবিগঞ্জে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, রোববার জোহরের নামাজের পর হবিগঞ্জ পৌরসভার শায়েস্তানগর জামে মসজিদ (পইল রোড) প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী।
শোকবার্তায় তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা জানান। বিজ্ঞপ্তি




