জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে


প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৭:১৫:৩৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশি দেশের ১৫টি ব্যাংকের। এসব ব্যাংকের মধ্যে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকও রয়েছে। সব মিলিয়ে এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকার বেশি।
বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের ৬১টি তফসিলি বাণিজ্যিক ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ আগের প্রান্তিকের ৫ লাখ ৮৮ হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
এতে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের হার আগের প্রান্তিকের ৩২ দশমিক ২৬ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার কিছুটা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে সব ব্যাংকের অবস্থা এক নয়। একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক বাদ দিলে বাকি ১০টি ব্যাংকেই রয়েছে মোট শ্রেণীকৃত ঋণের ৫৭ শতাংশের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এতে স্পষ্ট হয় যে ব্যাংক খাতের সংকট মূলত কয়েকটি প্রতিষ্ঠানে বেশি প্রকট।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিক শেষে ব্যাংক খাতের মূলধন ঘাটতি আগের প্রান্তিকের ৩ দশমিক ১৭ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। ফলে মূলধন পর্যাপ্ততার হার বাসেল-৩ নীতিমালায় নির্ধারিত ন্যূনতম ১০ শতাংশের চেয়ে আরও নিচে নেমে গেছে। ব্যাংকের ধরন অনুযায়ী পরিস্থিতি আরও উদ্বেগজনক। চতুর্থ প্রান্তিক শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিআরএআর আগের প্রান্তিকের ১ দশমিক ০৮ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৮২ শতাংশে দাঁড়িয়েছে। বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রেও এ হার ৯ দশমিক ১১ শতাংশ থেকে কমে ৮ দশমিক ১৮ শতাংশ হয়েছে।
শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর অবস্থাও ভালো নয়। একীভূত হওয়া পাঁচটি ব্যাংক বাদ দিলে অন্য শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার আগের প্রান্তিকের ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৩০ শতাংশে নেমেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পুরোপুরি শরিয়াহভিত্তিক ১০টি ব্যাংকের সামগ্রিক আর্থিক অবস্থায় মিশ্র চিত্র দেখা গেছে। বিশেষ করে সম্পদের মান ও মূলধন পর্যাপ্ততার ক্ষেত্রে এসব ব্যাংকের দুর্বলতা এখনো উদ্বেগের কারণ।
২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৪৭ শতাংশের বেশি ছিল পুরোপুরি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর। এর প্রধান কারণ একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণ। খেলাপি ঋণ আদায় ও ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে কয়েকটি উদ্যোগের কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রতিবেদনে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, উৎপাদন খাতের ঘুরে দাঁড়ানোর ফলে ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬ শতাংশ হয়েছে। আগের প্রান্তিকে এ হার ছিল ২ দশমিক ২ শতাংশ। তবে এই প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে উৎপাদন খাতের পুনরুদ্ধার অব্যাহত রাখার পাশাপাশি খনি, বিদ্যুৎ, পরিবহন ও নির্মাণ খাতের দুর্বলতা কাটাতে হবে।

প্রচ্ছদ এর আরও খবর
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু

এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু

এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড

এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড

পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে

পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে

বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সর্বশেষ সংবাদ
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে সভা
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে সভা
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণে টাউন হল সভা
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণে টাউন হল সভা
এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড
এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা শনিবার
কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা শনিবার
পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে
পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে
দোয়ারায় যুবলীগ নেতা গ্রেপ্তার
দোয়ারায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
বাংলাদেশে সহিংসতার তদন্ত চায় জাতিসংঘ
বাংলাদেশে সহিংসতার তদন্ত চায় জাতিসংঘ
হাসিনার বিরুদ্ধে ২৪ মামলা ১০৪৫ কোটি টাকা জব্দ
হাসিনার বিরুদ্ধে ২৪ মামলা ১০৪৫ কোটি টাকা জব্দ
চীনে বাংলাদেশিদের বিনা খরচে পড়ার সুযোগ
চীনে বাংলাদেশিদের বিনা খরচে পড়ার সুযোগ
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
চার দশকে সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা
চার দশকে সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top