জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

ভোল পাল্টানো কর্মকর্তারা নজরদারিতে


প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৫:৫২:২৭ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট: সম্প্রতি দেশে ঘটে যাওয়া নানান অস্থিতিশীল ঘটনা, সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে প্রশাসনিক আন্তরিকতা নিয়ে। এসব ঘটনা নির্বিঘ্নে ঘটানোর সুযোগের জন্য প্রশাসনে তাদের অনুগতরা জড়িত কিনা তা নিয়েও কথা বলেছেন অনেকে।
এসব নানান কারণে প্রশাসনে রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বর্তমান সরকার। এ লক্ষ্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক সুবিধা নেওয়া কর্মকর্তাদের পাশাপাশি নতুন করে রাজনৈতিক বলয়ে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, এমন কর্মকর্তাদের কর্মকান্ডের ওপরও নজর রাখা হচ্ছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোনো কর্মকর্তা গোপনে যোগাযোগ রাখছেন কিনা, সরকারি গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছেন কিনা কিংবা অনলাইনে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন কিনা, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ প্রক্রিয়ায় নিরপরাধ ও নিরপেক্ষ কর্মকর্তারা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত স্বার্থে কোনো কর্মকর্তাকে রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করে পদায়ন-পদোন্নতিতে বাধা দেওয়ার অপচেষ্টা বন্ধ করার নির্দেশনা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে প্রশাসনের বিভিন্ন স্তরে রাজনৈতিক আনুগত্য পদায়ন ও পদোন্নতির একটি প্রধান বিবেচ্য বিষয় হয়ে উঠেছিল। ওই সময় ক্ষমতাসীন দলের অনুসারী হিসেবে নিজেদের পরিচিত করতে কর্মকর্তাদের একটি অংশের মধ্যে প্রতিযোগিতা ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের কেউ কেউ দেশ ছেড়েছেন, কেউ গ্রেপ্তার হয়েছেন, আবার কেউ চাকরি থেকে বরখাস্ত কিংবা বাধ্যতামূলক অবসরে গেছেন। তবে প্রশাসনে রয়ে যাওয়া একাংশ এখন নিজেদের রাজনৈতিক অবস্থান বদলে নতুন সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব কর্মকর্তার একটি অংশের অতীত রাজনৈতিক ভূমিকা এবং বর্তমান যোগাযোগের ধরন পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে সরকারি দায়িত্ব পালনে ইচ্ছাকৃত দীর্ঘসূত্রতা তৈরি, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস কিংবা রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা হচ্ছে কিনা, তা গুরুত্ব পাচ্ছে।
রাজনৈতিক পরিচয় বদলের চেষ্টা: কর্মকর্তাদের একাংশের বিরুদ্ধে অভিযোগ, পদায়ন ও পদোন্নতির সুবিধা পেতে তারা সময় ও পরিস্থিতি বুঝে রাজনৈতিক পরিচয় বদলান। আওয়ামী লীগ সরকারের আমলে যারা বঙ্গবন্ধু ও টুঙ্গিপাড়ার প্রসঙ্গ তুলে নিজেদের রাজনৈতিক ঘনিষ্ঠতা প্রকাশ করতেন, তাদের কেউ কেউ এখন নিজেদের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হিসেবে পরিচয় দিচ্ছেন। আবার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক তৈরির জন্য বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়াচ্ছেন।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অনেক কর্মকর্তাকে হয়রানি করা হয়েছে। এখন একইভাবে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কিছু কর্মকর্তাকে কোণঠাসা করার চেষ্টা চলছে। ব্যক্তিগত পদোন্নতি কিংবা পছন্দের কর্মস্থল নিশ্চিত করতে প্রতিদ্বন্দ্বী কর্মকর্তাদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তোলা হচ্ছে। এতে নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। কারণ কোনো কর্মকর্তা অতীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেই তিনি রাজনৈতিকভাবে সুবিধাভোগী ছিলেন, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। আবার রাজনৈতিক পরিচয়ের অভিযোগের কারণে যোগ্য কর্মকর্তারা পদায়ন ও পদোন্নতির বিবেচনা থেকে বাদ পড়লে প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হতে পারে। সরকারের পক্ষ থেকে তাই নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাদের অযথা দলীয় ট্যাগ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তিগত বিরোধ কিংবা পদোন্নতির প্রতিযোগিতায় কাউকে রাজনৈতিকভাবে চিহ্নিত করার প্রবণতা বন্ধ করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা বাছাইয়ে সংকট: প্রশাসনে রাজনৈতিক আনুগত্যের প্রভাব থেকে বেরিয়ে আসার পাশাপাশি গুরুত্বপূর্ণ পদগুলোয় উপযুক্ত কর্মকর্তা খুঁজে পেতেও চ্যালেঞ্জের মুখে রয়েছে সরকার। ক্ষমতায় আসার আট মাস পেরিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে আস্থাভাজন ও অভিজ্ঞ কর্মকর্তা বাছাইয়ে জটিলতা কাটেনি।
একাধিক সূত্র জানায়, সচিব কিংবা সমমর্যাদার পদে নিয়োগের জন্য বেশ কয়েকজন কর্মকর্তার নাম বিবেচনায় নেওয়া হলেও তাদের কারও কারও বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) সন্তোষজনক নয়। আবার যাদের এসিআর ইতিবাচক, তাদের কারও কারও প্রয়োজনীয় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। ফলে সংক্ষিপ্ত তালিকা তৈরি হলেও অনেক ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদন পাওয়া যাচ্ছে না।
শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে প্রশাসনের বিভিন্ন স্তরে রাজনৈতিক আনুগত্য পদায়ন ও পদোন্নতির অন্যতম বিবেচ্য বিষয় হয়ে উঠেছিল বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে অতীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কর্মকর্তাদের মধ্য থেকে নতুন সরকারের জন্য উপযুক্ত ব্যক্তিদের বাছাই করাও কঠিন হয়ে পড়েছে।
প্রশাসনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে কর্মকর্তা মূল্যায়নের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে অতীতের ভূমিকার পাশাপাশি বর্তমান কর্মদক্ষতা, সততা ও পেশাগত যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে কাউকে হয়রানি না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ করতে হবে। কারণ একদিকে প্রশাসনের ভেতরে রাজনৈতিক প্রভাব ও সুবিধাভোগী কর্মকর্তাদের ভূমিকা নিয়ন্ত্রণ করা, অন্যদিকে রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখতে অভিজ্ঞ কর্মকর্তাদের কাজে লাগানো- দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে সরকারকে।

জাতীয় এর আরও খবর
ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজারের উপরে চায় সিপিডি 

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজারের উপরে চায় সিপিডি 

ইমাম-মুয়াজ্জিনের বেতন নিয়ে ইফার সতর্কতা

ইমাম-মুয়াজ্জিনের বেতন নিয়ে ইফার সতর্কতা

এমপিদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপিদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
সদর দক্ষিণ নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার
বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার
মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার
মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার
উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন
উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী:  সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা
তাহিরপুরে বাঁধ কেটে মাছ শিকার, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
তাহিরপুরে বাঁধ কেটে মাছ শিকার, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি
ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজারের উপরে চায় সিপিডি 
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজারের উপরে চায় সিপিডি 
৪২ ওয়ার্ডে মহানগর বিএনপির ৭ টিমের কাজ শুরু
৪২ ওয়ার্ডে মহানগর বিএনপির ৭ টিমের কাজ শুরু
ইমাম-মুয়াজ্জিনের বেতন নিয়ে ইফার সতর্কতা
ইমাম-মুয়াজ্জিনের বেতন নিয়ে ইফার সতর্কতা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top