জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা স্থলে আ.লীগের হামলা, হাসপাতালে ৫


প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৬:৫২:৫৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সদ্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় মেফেয়ার হলের বাইরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন বর্তমানে কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্যমতে, মেফেয়ার হলে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে হলের বাইরে আগে থেকেই অবস্থান নেওয়া আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল ছুড়তে থাকেন। অনুষ্ঠান শেষে অতিথিরা যখন বের হচ্ছিলেন, তখন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এবং তা প্রায় ২০ মিনিট ধরে চলা ব্যাপক হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় সড়কে পার্ক করে রাখা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ অভিযোগ করেন, নাহিদ ইসলামের কর্মসূচি পণ্ড করতে ব্যর্থ হয়েই আওয়ামী লীগের নেতা-কর্মীরা বের হওয়ার পথে এই অতর্কিত হামলা চালিয়েছে।
এ ঘটনার পর বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক পোস্টে তীব্র নিন্দা জানান নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্র কর্মীরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের অপচেষ্টা করছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে এই বর্বরোচিত হামলা আন্তর্জাতিক মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হবে। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগ সমর্থকদের এমন বাধা দেওয়ার ঘটনা নিয়মিত ঘটছে। এর আগে শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ ওঠে। এছাড়া লন্ডনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও এমন উত্তেজনা দেখা দিয়েছিল। বর্তমানে এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

জাতীয় এর আরও খবর
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ

ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ

উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির আরও ১শ প্রার্থীর নাম ঘোষণা 

উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির আরও ১শ প্রার্থীর নাম ঘোষণা 

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: হাইকোর্টেও রানার মৃত্যুদণ্ড বহাল

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: হাইকোর্টেও রানার মৃত্যুদণ্ড বহাল

ধেয়ে আসছে ‘আকভান’, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ধেয়ে আসছে ‘আকভান’, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

সর্বশেষ সংবাদ
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে সভা
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে সভা
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণে টাউন হল সভা
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণে টাউন হল সভা
এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড
এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা শনিবার
কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা শনিবার
পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে
পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে
দোয়ারায় যুবলীগ নেতা গ্রেপ্তার
দোয়ারায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
বাংলাদেশে সহিংসতার তদন্ত চায় জাতিসংঘ
বাংলাদেশে সহিংসতার তদন্ত চায় জাতিসংঘ
হাসিনার বিরুদ্ধে ২৪ মামলা ১০৪৫ কোটি টাকা জব্দ
হাসিনার বিরুদ্ধে ২৪ মামলা ১০৪৫ কোটি টাকা জব্দ
চীনে বাংলাদেশিদের বিনা খরচে পড়ার সুযোগ
চীনে বাংলাদেশিদের বিনা খরচে পড়ার সুযোগ
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
চার দশকে সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা
চার দশকে সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top