জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির আরও ১শ প্রার্থীর নাম ঘোষণা 


প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৭:০৪:২০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দলীয় প্রতীকে নির্বাচন না হলেও স্থানীয় সরকার নির্বাচনের জন্য ধারাবাহিকভাবে একক প্রার্থী ঘোষণা অব্যাহত রেখেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গেল ১০ মে উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশ নিতে দলের ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি। এবার আরও ১০০ প্রার্থীর তালিকা দিল জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা এনসিপি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে দলের কার্যালয়ে এক অনুষ্ঠানের পর তালিকা প্রকাশ করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটির অনুমোদনক্রমে উপজেলা ও পৌরসভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
এ সময় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ অন্যরা উপস্থিত ছিলেন। গেল ১০ মে উপজেলা ও পৌরসভা নির্বাচনের জন্য ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জনের নাম জানিয়েছিল এনসিপি। এর আগে ২৯ মার্চ সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা দক্ষিণের প্রার্থী ঘোষণা করাসহ পাঁচটি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম প্রকাশ করে এনসিপি। সেদিন ঢাকা উত্তর, কুমিল্লা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় মে মাসে উপজেলা ও পৌরসভার জন্য ১০০ প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। মঙ্গলবার আরও ১০০ প্রার্থীর নাম প্রকাশ করা হল।
চব্বিশের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্র নেতাদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপি গত সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেধে অংশ নিয়ে ছয়টি আসনে জয়লাভ করেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অন্যতম প্রধান শরিক হলেও দলটি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ার কথা বলছে।

জাতীয় এর আরও খবর
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ

ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: হাইকোর্টেও রানার মৃত্যুদণ্ড বহাল

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: হাইকোর্টেও রানার মৃত্যুদণ্ড বহাল

ধেয়ে আসছে ‘আকভান’, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ধেয়ে আসছে ‘আকভান’, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

সর্বশেষ সংবাদ
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে সভা
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে সভা
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণে টাউন হল সভা
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণে টাউন হল সভা
এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড
এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা শনিবার
কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা শনিবার
পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে
পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে
দোয়ারায় যুবলীগ নেতা গ্রেপ্তার
দোয়ারায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
বাংলাদেশে সহিংসতার তদন্ত চায় জাতিসংঘ
বাংলাদেশে সহিংসতার তদন্ত চায় জাতিসংঘ
হাসিনার বিরুদ্ধে ২৪ মামলা ১০৪৫ কোটি টাকা জব্দ
হাসিনার বিরুদ্ধে ২৪ মামলা ১০৪৫ কোটি টাকা জব্দ
চীনে বাংলাদেশিদের বিনা খরচে পড়ার সুযোগ
চীনে বাংলাদেশিদের বিনা খরচে পড়ার সুযোগ
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
চার দশকে সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা
চার দশকে সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top