জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা


প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৭:১৪:০৬ অপরাহ্ন

সিলেটে শেষ রাউন্ডের শেষ দিনের খেলায় রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। খুলনার সামনে সমীকরণটা ছিল এমন, শুধু হার এড়ালেই হতো। কিন্তু শেষ ম্যাচে বিজয়ী হয়েই রেকর্ড ৮ম শিরোপা জিতল তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে প্রাইজমানি ও সিল এবং ব্যক্তিগত অর্জনের জন্য পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট লিগের চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, বিসিবির কাউন্সিলর আশরাফ হোসেন আরমান, বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাওসার এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগের মুখোমুখি হয়েছিল খুলনা। প্রথম ইনিংসে রংপুর সংগ্রহ করে ৩৩৮ রান। জবাবে ৩২২ রানে অলআউট হয় খুলনা। দ্বিতীয় ইনিংসে রংপুর মঙ্গলবার ১৮৪ রানে গুটিয়ে যায়। পরে চতুর্থ ইনিংসে খুলনার লক্ষ্য দাঁড়ায় ২০২ রান।
জবাবে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিমের উদ্বোধনী জুটিতেই আসে ১২৩ রান। বিজয় ৬৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন। এরপর কালাম সিদ্দিকিকে নিয়ে জয় নিশ্চিত করেন তামিম। ১২৩ বলে ৭৮ রান করেন আজিজুল হাকিম তামিম। ৫৫ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন কালাম। মাত্র ১ উইকেট হারিয়ে ৪০ ওভারে জয় তুলে নেয় খুলনা। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সফর আলী।
এর আগে প্রথম ইনিংসে খুলনার হয়ে সেঞ্চুরি হাঁকান নুরুল হাসান সোহান। সফর আলী খুলনার হয়ে প্রথম ইনিংসে পান ৪ উইকেট। খুলনার শিরোপা নিশ্চিত হওয়ায় রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেট বিভাগকে। বিজ্ঞপ্তি

খেলাধুলা এর আরও খবর
নারী জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন সিলেট

নারী জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন সিলেট

বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ

বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ

সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা

সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা

সর্বশেষ সংবাদ
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে সভা
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে সভা
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণে টাউন হল সভা
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণে টাউন হল সভা
এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড
এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা শনিবার
কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা শনিবার
পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে
পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে
দোয়ারায় যুবলীগ নেতা গ্রেপ্তার
দোয়ারায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
বাংলাদেশে সহিংসতার তদন্ত চায় জাতিসংঘ
বাংলাদেশে সহিংসতার তদন্ত চায় জাতিসংঘ
হাসিনার বিরুদ্ধে ২৪ মামলা ১০৪৫ কোটি টাকা জব্দ
হাসিনার বিরুদ্ধে ২৪ মামলা ১০৪৫ কোটি টাকা জব্দ
চীনে বাংলাদেশিদের বিনা খরচে পড়ার সুযোগ
চীনে বাংলাদেশিদের বিনা খরচে পড়ার সুযোগ
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
চার দশকে সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা
চার দশকে সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top