এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৭:১৫:৫২ অপরাহ্ন
মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) শুরু হয়েছে ‘ইন্ট্রা এমসি কলেজ ফটোগ্রাফি এক্সিবিশন ও কম্পিটিশনÑক্ষণচিত্র’ সিজন-১। কলেজের শিক্ষার্থীদের তোলা ২৪টি ছবি নিয়ে আয়োজিত এ প্রদর্শনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এমসি কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি (এমসিএফপিএস)।
মঙ্গলবার সকাল ১০টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ‘স্টোরি বেইজড ফটোগ্রাফি’ বা গল্পনির্ভর ফটোগ্রাফি প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন এবং প্রথম আলোর ফটোসাংবাদিক আনিস মাহমুদ।
সোসাইটির পক্ষ থেকে বক্তব্য দেন উৎস কান্তি দাস। তিনি অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং সংগঠনের লক্ষ্য ও আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল হামিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নীলুফার খানম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহমুদা আলম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মহসিন আলী, সোসাইটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ।
বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা এবং ছবির মাধ্যমে গল্প বলার এ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি




