জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে কোথায় কোন ধাপে ইউপি নির্বাচন


প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৮:০৮:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের ৪ জেলায় কোন ধাপে কোথায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোট গ্রহণের এই তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী সিলেট বিভাগের ৩১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ৫টি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, সিলেট জেলার ১৩টি উপজেলার ৯২টি ইউনিয়ন পরিষদে ৫ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায়। দ্বিতীয় ধাপে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলায় ভোটগ্রহণ হবে। তৃতীয় ধাপে কানাইঘাট ও জকিগঞ্জ এবং চতুর্থ ধাপে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ও শেষ ধাপে ভোট হবে বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায়। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজারের ৭টি উপজেলায়ও ৫ ধাপে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। প্রথম ধাপে বড়লেখা ও জুড়ী, দ্বিতীয় ধাপে সদর, তৃতীয় ধাপে রাজনগর, চতুর্থ ধাপে কুলাউড়া ও শ্রীমঙ্গল এবং পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ করবে ইসি।
সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায়ও ৫টি ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও মধ্যনগর, দ্বিতীয় ধাপে জামালগঞ্জ, দিরাই, শাল্লা ও ধর্মপাশা, তৃতীয় ধাপে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এবং চতুর্থ ধাপে ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় ভোট হবে।
হবিগঞ্জের নয়টি উপজেলাকেও পাঁচ ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে হবিগঞ্জ সদর, লাখাই ও মাধবপুর, দ্বিতীয় ধাপে আজমিরীগঞ্জ ও বানিয়াচং, তৃতীয় ধাপে নবীগঞ্জ ও বাহুবল এবং চতুর্থ ধাপে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ১৪তম সভায় ধাপভিত্তিক উপজেলা ও ইউনিয়নের সংখ্যা চূড়ান্ত করা হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত

দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১

দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১

সর্বশেষ সংবাদ
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
আওয়ামী লীগের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: সিলেটে বিএনপির মিছিলে বাণিজ্যমন্ত্রী
আওয়ামী লীগের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: সিলেটে বিএনপির মিছিলে বাণিজ্যমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেইটে আগুন : সিসিটিভি অচল থাকায় জটিলতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেইটে আগুন : সিসিটিভি অচল থাকায় জটিলতা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top