জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে ম্যারাথন


প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৬:৫২:০৯ অপরাহ্ন

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা। সিলেট রানার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর সার্কিট হাউসের সামনে থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। দৌড়বিদেরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সালুটিকর পয়েন্ট হয়ে আবার শুরুর স্থানে ফিরে আসেন।
শুক্রবার সকালে লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ম্যারাথনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ম্যারাথন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়; এটি শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সুস্থ জীবনযাপনের অনন্য অনুশীলন। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত দৌড় ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তরুণদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে।
‘রান ফর আ বেটার টুমরো’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় তিনটি বিভাগ ছিল। এগুলো হলো, ১০ দশমিক ৫ কিলোমিটারের মিনি ম্যারাথন, ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ৪২ দশমিক ২ কিলোমিটারের ফুল ম্যারাথন। রাত সাড়ে ৩টায় ফুল ম্যারাথন শুরু হয়। পরে ভোর ৫টা ১৫ মিনিটে একই স্থান থেকে হাফ ও মিনি ম্যারাথন শুরু হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
এর আগে বৃহস্পতিবার ম্যারাথন উপলক্ষে কিট এক্সপোর আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে জার্সি ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। এবারের জার্সিতে সিলেটের ঐতিহ্যের দুই পরিচিত নিদর্শন ক্বিন ব্রিজ ও আলী আমজদের ঘড়ির ছবি স্থান পেয়েছে।
আয়োজকদের লক্ষ্য, ম্যারাথনের মাধ্যমে সিলেটের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরা। পাশাপাশি মানুষকে সুস্থ ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আয়োজক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
প্রধানমন্ত্রীর জন্মদিনে হকৃবিতে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর জন্মদিনে হকৃবিতে দোয়া মাহফিল

কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ইউরোপ যেতে সমুদ্রপথে প্রাণহানি বেড়েছে ৮০ শতাংশ

ইউরোপ যেতে সমুদ্রপথে প্রাণহানি বেড়েছে ৮০ শতাংশ

সর্বশেষ সংবাদ
বড়লেখায় নাশকতার প্রতিবাদে বিএনপির মশাল মিছিল
বড়লেখায় নাশকতার প্রতিবাদে বিএনপির মশাল মিছিল
ইউএনও’র সঙ্গে মাসুক বাজার ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ
ইউএনও’র সঙ্গে মাসুক বাজার ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ
রাজু হত্যার প্রতিবাদে কৃষকদলের মিছিল
রাজু হত্যার প্রতিবাদে কৃষকদলের মিছিল
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের নিন্দা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের নিন্দা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জালালী পংকী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জালালী পংকী
কেমুসাসের সাহিত্য ১২৯৫তম আসর অনুষ্ঠিত
কেমুসাসের সাহিত্য ১২৯৫তম আসর অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর জন্মদিনে হকৃবিতে দোয়া মাহফিল
প্রধানমন্ত্রীর জন্মদিনে হকৃবিতে দোয়া মাহফিল
ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়
ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়
মৌলভীবাজারে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
মৌলভীবাজারে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বাজারে আসছে নতুন নকশার নোট
বাজারে আসছে নতুন নকশার নোট
প্রণোদনা ঋণ পাবেন ঋণখেলাপিরাও
প্রণোদনা ঋণ পাবেন ঋণখেলাপিরাও
কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
সিলেট আসছেন জাতিসংঘের বিশেষ দূত
সিলেট আসছেন জাতিসংঘের বিশেষ দূত
ঝাড়খন্ডে তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় ৩ জন নিহত
ঝাড়খন্ডে তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় ৩ জন নিহত
ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট দল
ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট দল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top