ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট দল
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৬:৫৩:০১ অপরাহ্ন

ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ (ইউপিএল) সিজন-২-এর চ্যাম্পিয়ন হয়েছে লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট দল। বৃহস্পতিবার ফাইনালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলকে ৩৪ রানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লিডিং ইউনিভার্সিটির খেলোয়াড় শাফি জামান।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের স্পোর্টস ক্লাব আয়োজিত ইউপিএল সিজন-২ ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালে স্বাগতিক মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় লিডিং ইউনিভার্সিটি ক্রিকেট দল। দলের এ গৌরবময় সাফল্যে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। তাঁরা ভবিষ্যতেও খেলাধুলায় এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি





