জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক


প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৭:১০:৪০ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে মিলান বর্মন (৫০) নামে এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি পালিয়ে যায়। রোববার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার ৭ নম্বর রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগানের মোঘলাবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির নায়েক মো. দুলাল মিয়া সহযোগী সদস্যদের নিয়ে সীমান্ত পিলার ১৯৩৮/১৮ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দিচ্ছিলেন। এ সময় দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় এক ব্যক্তিকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে দেখেন বিজিবি সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মিলান বর্মনকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা দুই বাংলাদেশি পালিয়ে যায়। আটক মিলান বর্মন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার থানার সম্বলপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম যতিন্দ্র বর্মন।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় এক বছর আগে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন। পরে পলাতক দুই বাংলাদেশির সহায়তায় পুনরায় ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজ নামীয় ভারতীয় আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক নারী ও পলাতক দুই বাংলাদেশির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিজিবির পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

মৌলভীবাজার এর আরও খবর
কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন

কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন

এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই : এমপি শকু

এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই : এমপি শকু

বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন

বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন

সর্বশেষ সংবাদ
ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা অনুষ্ঠান ২৭ নভেম্বর
ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা অনুষ্ঠান ২৭ নভেম্বর
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের পাঠচক্র শনিবার
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের পাঠচক্র শনিবার
নারী শিক্ষা বিষয়ে নিরীক্ষার প্রতিবেদন সুনামগঞ্জ ডিসির কাছে হস্তান্তর
নারী শিক্ষা বিষয়ে নিরীক্ষার প্রতিবেদন সুনামগঞ্জ ডিসির কাছে হস্তান্তর
আম্বরখানা গার্লস স্কুলে আকস্মিক পরিদর্শনে সিউক চেয়ারম্যান
আম্বরখানা গার্লস স্কুলে আকস্মিক পরিদর্শনে সিউক চেয়ারম্যান
ভারতে ট্যাংকের নিচে চাপা পড়ে ২ জওয়ান নিহত
ভারতে ট্যাংকের নিচে চাপা পড়ে ২ জওয়ান নিহত
কানাইঘাটে নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতায় বিএনপি নেতা বহিষ্কার
কানাইঘাটে নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতায় বিএনপি নেতা বহিষ্কার
কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক
কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক
স্পিকারের সাথে তাফিদা রাকিব ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
স্পিকারের সাথে তাফিদা রাকিব ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস
গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস
চার কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে
চার কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে
কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন
কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন
লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 
লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 
দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর
দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী
সুনামগঞ্জে ১০০ উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ
সুনামগঞ্জে ১০০ উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top