জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

নগরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার


প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৮:৩৫:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাত থেকে সোমবার (২৩ নভেম্বর) ভোর পর্যন্ত কোতোয়ালী মডেল ও শাহপরাণ (র.) থানা-পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১৬নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শিপলু মিয়া (৩৫), মহানগর ছাত্রলীগের ১১নম্বর ওয়ার্ডের সেক্রেটারি তাহিদুল ইসলাম তাহিদ (২০), মুস্তাফিজুর রহমান ওরফে আফজাল (৪৫), সাগর মিয়া (৪৫), ছাত্রলীগ কর্মী ইয়ামিন আহম্মেদ (২৪) ও রিফাত আহম্মেদ (২০)।

এসএমপি সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে কোতোয়ালী মডেল থানা-পুলিশ নগরের নাইওরপুল এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি শিপলু মিয়াকে গ্রেপ্তার করে। তিনি সিলেট নগরের কোতোয়ালী থানাধীন সওদাগরটুলা এলাকার মৃত ইউনুস মিয়ার পুত্র। তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে কোতোয়ালী ও শাহপরাণ থানায় আরও চারটি মামলার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

একই রাতে সাড়ে ৩টার দিকে কুয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার আরেকটি মামলার এজাহারনামীয় আসামি তাহিদুল ইসলাম তাহিদকে গ্রেপ্তার করা হয়। তিনি কুয়ারপাড়া এলাকার আলকাছ মিয়ার বাড়ির তেজাব আলীর পুত্র ও সিলেট মহানগর ছাত্রলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

এদিকে, রাত দেড়টার দিকে শাহপরান (র.) থানা-পুলিশ বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্ট থেকে ছাত্রলীগ কর্মী ইয়ামিন আহম্মেদ ও রিফাত আহম্মেদকে গ্রেপ্তার করে। ইয়ামিন আহম্মেদ শাহপরাণ থানাধীন জাহানপুর মেজরটিলা এলাকার মৃত আয়ান উদ্দীনের পুত্র। অপর আসামি রিফাত আহম্মেদ বহর পশ্চিম এলাকার আলবারাকা এলাকার মিজানুর রহমানের পুত্র।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটে শাহপরাণ থানাধীন সুরমা বাইপাস সড়কের হৈরখাল ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী ও সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল, সড়ক অবরোধ, উসকানিমূলক স্লোগান ও যানবাহন ভাঙচুর করেন। এঘটনায় দায়ের করা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, রাত পৌনে ১১টার দিকে নগরের আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মুস্তাফিজুর রহমান ওরফে আফজাল ও সাগর মিয়াকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা-পুলিশ।

আটক মুস্তাফিজুর রহমান ওরফে আফজাল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আবুল বরকত খানের পুত্র ও বর্তমানে সিলেট নগরের শাহজালাল উপশহরের ই-ব্লকে বসবাস করেন। অপর আসামি সাগর মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র ও বর্তমানে নগরের পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকায় বসবাস করেন।
সোমবার (২৩ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫

সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২

সর্বশেষ সংবাদ
২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার
২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
জৈন্তা সীমান্তে ভারতীয় কম্বল গরু-মহিষ জব্দ ১৯ বিজিবির
জৈন্তা সীমান্তে ভারতীয় কম্বল গরু-মহিষ জব্দ ১৯ বিজিবির
নগরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নগরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
বিআরটিএ অফিসে অনিয়মের সত্যতা পেল দুদক
বিআরটিএ অফিসে অনিয়মের সত্যতা পেল দুদক
সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি মদসহ যুবক আটক
সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি মদসহ যুবক আটক
কাষ্টঘরে ৬ মাদবসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড
কাষ্টঘরে ৬ মাদবসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড
নাইওরপুলে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নাইওরপুলে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বিশ্বনাথে সোনা মিয়া হত্যা জকিগঞ্জ থেকে গ্রেপ্তার ২
বিশ্বনাথে সোনা মিয়া হত্যা জকিগঞ্জ থেকে গ্রেপ্তার ২
ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা অনুষ্ঠান ২৭ নভেম্বর
ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা অনুষ্ঠান ২৭ নভেম্বর
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের পাঠচক্র শনিবার
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের পাঠচক্র শনিবার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top