জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সংগঠন সংবাদ

মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে শোভাযাত্রা


প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৬, ৭:১৪:০৫ অপরাহ্ন

সিলেট নগরীতে মশার উপদ্রব থেকে নগরবাসীকে মুক্তি দিতে বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সমাবেশ ও মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃহত্তর সিলেটের তিনটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘মশা নিয়ে ভাবনা আর না আর না, সিলেট সিটি করপোরেশনের লোকদেখানো মশার ওষুধ ছিটানো আমরা আর দেখতে চাই না’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দিন দিন সিলেট যেন দুর্ভোগের নগরীতে পরিণত হচ্ছে। বছরের কোনো মৌসুমেই নগরবাসী স্বস্তিতে থাকতে পারছেন না। বর্ষাকালে জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে ধুলাবালির দুর্ভোগ, আর শীত আসতে না আসতেই বেড়েছে মশার উপদ্রব। ঘরে-বাইরে, বাসাবাড়ি কিংবা অফিস-আদালতÑকোথাও মশার হাত থেকে রেহাই মিলছে না।
সমাবেশ থেকে সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস এবং কার্যকর ওষুধ ছিটানোর দাবি জানানো হয়। একই সঙ্গে লোকদেখানো কার্যক্রমের পরিবর্তে মশা নিয়ন্ত্রণে নিয়মিত ও সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী এক মাসের মধ্যে মশা নিধনে মাঠপর্যায়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে নগরবাসীর স্বার্থে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ সময় মশা নিধনে জনসাধারণের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী নিয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকসের সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ।
পরে বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রাটি জিন্দাবাজার পয়েন্ট, কোর্ট পয়েন্ট হয়ে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি

সংগঠন সংবাদ এর আরও খবর
২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন :  মাওলানা হাবিব

২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন : মাওলানা হাবিব

বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

দোয়ারা উপজেলা জামায়াত আমীর দেলোয়ার, সেক্রেটারি হারিছ

দোয়ারা উপজেলা জামায়াত আমীর দেলোয়ার, সেক্রেটারি হারিছ

সর্বশেষ সংবাদ
রোপা আমনে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
রোপা আমনে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
কমলগঞ্জে সড়কের পাশ থেকে অর্ধশতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ
কমলগঞ্জে সড়কের পাশ থেকে অর্ধশতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ
উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় ৪ শিক্ষার্থী নিহত
উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় ৪ শিক্ষার্থী নিহত
বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ারম্যান প্রার্থীর ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার
বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ারম্যান প্রার্থীর ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার
মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে শোভাযাত্রা
মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে শোভাযাত্রা
কিশোর অপরাধের সংকট ও প্রতিকার নিয়ে রোটারি ক্লাবের সেমিনার
কিশোর অপরাধের সংকট ও প্রতিকার নিয়ে রোটারি ক্লাবের সেমিনার
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক সিলেটের রাজন
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক সিলেটের রাজন
সুনামগঞ্জে দেড়লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জে দেড়লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক
রাখাল নৃত্যে শুরু মণিপুরিদের রাস উৎসব
রাখাল নৃত্যে শুরু মণিপুরিদের রাস উৎসব
থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
অরক্ষিত হাজার কোটি টাকার সম্পদ ছাতক-ভোলাগঞ্জ বন্ধ রোপওয়ে, পর্যটন শিল্পে রুপান্তরের দাবী
অরক্ষিত হাজার কোটি টাকার সম্পদ ছাতক-ভোলাগঞ্জ বন্ধ রোপওয়ে, পর্যটন শিল্পে রুপান্তরের দাবী
ব্যবসায়ীদের ডিজিটাল সুরক্ষায় এআই ও সাইবার নিরাপত্তা সেমিনার
ব্যবসায়ীদের ডিজিটাল সুরক্ষায় এআই ও সাইবার নিরাপত্তা সেমিনার
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী
দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top