জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

করোনা পরিস্থিতি থেকে উত্তরণে সুষ্টু পরিকল্পনা প্রয়োজন


প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ৯:৩৭:৩৯ অপরাহ্ন

করোনা মহামারি শুরুর পর থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিসহ সকল ক্ষেত্রে একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। প্রায় সকল সচেতন ও উন্নত দেশই এই অস্বাভাবিকতা কাটিয়ে ওঠার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। উন্নয়নশীল দেশগুলোও সাধ্যমতো চেষ্টা করছে এই নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে। কারণ করোনা মহামারি কবে সম্পূর্ণ দূর হবে, তা বলা মুশকিল। যেভাবে বিভিন্ন দেশে ঘুরে ফিরে দ্বিতীয়-তৃতীয় হয়ে করোনা ফিরে আসছে, এতে এই মহামারি যে খুব শীঘ্রই বিশ্ব থেকে বিদায় নেবে, এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশকে এ পরিস্থিতি মোকাবেলায় এখন পর্যন্ত কোন সার্বিক সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে দেখা যাচ্ছে না। মহামারির ফলে সৃষ্ঠ কর্মহীনতা, বেকারত্ব ও দারিদ্র্য মোকাবেলায় কোন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নিতে দেখা যাচ্ছে না। আসছে বাজেট। মহামারির ফলে সৃষ্ট সংকট থেকে উত্তরণে এই বাজেটে নতুন ও কার্যকর কোন প্রস্তাব বা ব্যবস্থা রাখা হবে কি-না, এ নিয়ে কোন চিন্তাভাবনা বা আলোচনার কথাও শোনা যাচ্ছে না।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অনেকটা উদাসীন ও নির্বিকার ভাব নিয়ে অর্থাৎ ভাগ্যের হাতে সঁেপ দিয়ে বসে আছেন দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত নেতা নেত্রী ও আমলারা।
এদিকে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর এক জরিপে দেখা গেছে, মহামারি করোনা ভাইরাসের প্রকোপে ২২ শতাংশ মানুষ কাজ হারিয়েছেন। আয় কমে যাওয়ায় ৫২ শতাংশ মানুষ খাওয়া কমিয়ে দিয়েছেন। জরিপে দেখা গেছে, কাজ হারানো বেশিরভাগ মানুষই নতুন করে কর্মসংস্থান করে নিলেও তাদের আয় কমে গেছে। সেই সঙ্গে কমেছে কর্মঘন্টা। আয় কমে যাওয়ায় ৫২ শতাংশ মানুষ খাওয়া কমিয়ে দিয়েছেন। আবার অনেকের ঋণ বেড়েছে। কেউ কেউ সম্পদ বিক্রি করে দিয়েছেন।
চলতি বছরের জানুয়ারীর শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহের মধ্যে এ জরিপ করা হয়েছে। জরিপে আরো বলা হয়েছে ৬২ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা কখনো না কখনো কর্ম হারিয়েছেন। তবে সবাই একই সময়ে হারাননি। বেশিরভাগ মানুষ গত বছরের এপ্রিল-মে মাসে কাজ হারিয়েছেন। সাধারণ ছুটি বা লকডাউন চলছিলো। যারা চাকুরী হারিয়েছেন তাদের প্রায় ৮৫ শতাংশ এক মাসে বেশী সময় কর্মহীন ছিলেন।
দেখা গেছে, কর্মসংস্থানটা এসেছে মূলতঃ কৃষিখাত থেকে। কৃষি খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৮ শতাংশ। কর্মসংস্থান ফিরলেও প্রায় ৪৫ শতাংশ পরিবার জানিয়েছে, আগে তাদের যে আয় ছিলো, এখন তার থেকে কম আয় হচ্ছে। উপরের তথ্য উপাত্ত ও পরিসংখ্যান থেকে প্রতীয়মান হচ্ছে যে, দেশে এখন একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। যখন দেশের প্রায় অর্ধেক সংখ্যক পরিবারের আগের তুলনায় আয় কমে গেছে, তখন পরিস্থিতিকে গুরুতর বলতে হবে। এমনিতেই এদেশের অধিকাংশ মানুষের আর্থিক অবস্থা খারাপ, কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নীচে, এমন অবস্থায় নতুন করে আয় আরো কমে যাওয়া দেশের জন্য নিঃসন্দেহে অশনি সংকেত। কিন্তু এটা মোকাবেলায় সরকারকে এ পর্যন্ত তেমন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ বা পরিকল্পনা গ্রহণ করতে দেখা যায়নি।
এদেশের কোটি কোটি মানুষ নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে না। এ অবস্থায় সেই মানুষেরা যদি বাধ্য হয়ে খাবার গ্রহণের পরিমাণ আরো কমিয়ে দেয়, তবে দেশে অপুষ্টি সমস্যা আরো প্রকট আকার ধারন করতে পারে। দেখা দিতে পারে অপুষ্টিজনিত রোগব্যাধি এবং শারীরিক ও মানসিক জটিলতা। বাড়তে পারে হতাশা ও বিষন্নতার মধ্যে অসুস্থতা।
এদিকে করোনার অজুহাতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এটাও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসব পরিস্থিতি মোকাবেলায় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। সুষ্ঠু পরিকল্পনা না থাকায় ইতোমধ্যে টিকা নিয়ে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে দেখা দিয়েছে সংকট। করোনা চিকিৎসা করতে গিয়ে দেশে অন্যান্য রোগের চিকিৎসা হচ্ছে মারাত্মকভাবে ব্যাহত। ঔষধ নিরোধী রোগ জীবাণুর প্রকোপ বাড়ছে। সবমিলিয়ে করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষাসহ সকল ক্ষেত্রে একটি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ এখন সময়ের দাবি। আমরা সেদিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে সিলেটে ৩য় মৃত্যু : আক্রান্ত ৩০০ ছাড়ালো
ডেঙ্গুতে সিলেটে ৩য় মৃত্যু : আক্রান্ত ৩০০ ছাড়ালো
একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান
একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান
রাষ্ট্রপতি আসবেন বলে!
রাষ্ট্রপতি আসবেন বলে!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে হামে আরেক মৃত্যু
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
সিলেটে রাষ্ট্রপতির ব্যস্ত সময় পার
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন বড় দায়িত্ব : নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
তৃপ্ত নন আরিফ
তৃপ্ত নন আরিফ
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির !
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top