জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

মোবাইলে কথা যখন প্রাণের ঝুঁকি


প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৩, ১২:৩০:৪৭ অপরাহ্ন

ইদানিং সেল ফোন অর্থাৎ মোবাইল ফোনে কথা বলার সময় রেললাইন কিংবা লেভেল ক্রসিং অতিক্রমকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর অনেক ঘটনা ঘটছে। এটা অত্যন্ত মর্মান্তিক ও দুর্ভাগ্যজনক ব্যাপার। কিন্তু এসব দুর্ঘটনা সত্বেও সংশ্লিষ্টদের এ ব্যাপারে তেমন মনোযোগ হতে দেখা যাচ্ছে না। অনেককে রাস্তায় চলতে চলতে এয়ারফোন লাগিয়ে মোবাইল ফোনে গান শুনতে দেখা যায়। এ সময় অন্য কোন শব্দ বা কারো কথা তার কানে প্রবেশ করে না। এটা একটি অত্যন্ত বিপজ্জনক বদ অভ্যাস। বলা বাহুল্য, মোবাইল ফোন বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য যোগাযোগ মাধ্যম। এটা ছাড়া বর্তমান সময়ে চলা কঠিন। তাই এই যন্ত্র আমাদের ব্যবহার করতেই হবে। কিন্তু কথা হচ্ছে বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ আবিস্কারের যে কিছু ‘ডিমেরিট’ বা খারাপ দিক আছে তা পরিহার করে এবং ব্যবহারের নিয়ম কানুন মেনেই এটা ব্যবহার করা উচিত।
আমাদের দেশে অধিকাংশ রেললাইন উন্মুক্ত ও অরক্ষিত। লেভেল ক্রসিংগুলোর অর্ধেকেরও বেশি অবৈধ ও বিপজ্জনক। এসব স্থান অতিক্রমকালে মর্মান্তিক মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটছে। বর্তমানে এর সাথে যুক্ত হয়েছে মোবাইল ফোনরত অবস্থায় রেললাইন বা লেভেল ক্রসিং পাড়ি দিতে গিয়ে মৃত্যুর ঘটনা।
এছাড়া মোবাইল ফোনে অনেকে কথা বলতে বলতে গাড়ি ড্রাইভ করেন, মোটর সাইকেল চালান। অনেক দূরপাল্লায় বাস চালক, সিএনজি, মাইক্রোবাস এমনকি রিকশা চালককে পর্যন্ত এক হাতে স্টিয়ারিং কিংবা হ্যান্ডেল ধরে অন্য হাতে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। এটা যেমন মারাত্মক ঝুঁকিপূর্ণ তেমনি ট্রাফিক আইনের লংঘন। আমরা রেললাইন কিংবা লেভেল ক্রসিং অতিক্রমকালে অথবা যানবাহন চালানোর সময় এমনকি রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আহবান জানাচ্ছি আইন প্রয়োগকারী সংস্থা বিশেষভাবে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষকে যাতে আগামীতে এ ধরণের মর্মান্তিক মৃত্যুর ঘটনা আর না ঘটে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম
সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম
গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা
গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা
১০১ চুক্তি পর্যালোচনায় ঢাকা, যা বলল ভারত
১০১ চুক্তি পর্যালোচনায় ঢাকা, যা বলল ভারত
হাসিনা যখনই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
হাসিনা যখনই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
ঘূর্ণিঝড়ের শঙ্কা
ঘূর্ণিঝড়ের শঙ্কা
১১ দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চ কাল
১১ দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চ কাল
নিউইয়র্ক যাচ্ছেন সোমবার : বিশ্বনেতাদের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রীর
নিউইয়র্ক যাচ্ছেন সোমবার : বিশ্বনেতাদের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রীর
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম 
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে কাল
জাতীয় গ্রিডে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে কাল
১০ মাসের সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে 
১০ মাসের সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে 
অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 
অস্ত্রের তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে: এসআরবি 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top