জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ই-সিগারেটে হার্ট অ্যাটাকের ঝুঁকি

প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৩, ১২:৩৫:২২ অপরাহ্ন

গতকাল একটি জাতীয় দৈনিকে ‘ই-সিগারেটের প্রচারণায় তামাক কোম্পানী, বিক্রি বেড়েছে ৭৮ শতাংশ’ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, আমদানীর অনুমতি না থাকলেও দেশে ইলেক্ট্রনিক সিগারেট বা ই-সিগারেটের (ভ্যাপিং ডিভাইস বা ভ্যাপ পেন) ব্যবহার আশংকাজনক হারে বাড়ছে। দেশে ই-সিগারেটের বাজার সম্প্রসারণে সংশ্লিষ্ট কোম্পানীগুলো নানা কৌশল ব্যবহার করছে। গত ৫ বছরে দেশে ই-সিগারেট বিক্রি বেড়েছে ৭৮ শতাংশ। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালের আনুমানিক হিসাব অনুযায়ী, বাংলাদেশে ই-সিগারেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২ লাখ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের (এনটিসিসি) ধারণা, সংখ্যাটি ইতোমধ্যে আরও অনেক বেড়েছে। ব্যবহারকারীদের একটি বড় অংশ অপ্রাপ্তবয়স্ক যুবক। দেখা গেছে, দেশে ই-সিগারেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি শুরু হয়েছে মূলত: ২০১৬ সাল থেকেই। গবেষকদের মতে, বাংলাদেশে ই-সিগারেট আসার প্রথম ৫ বছরে যে পরিমাণ দোকান চালু হয়েছিলো তারপরের ৫ বছরে প্রায় ৪ গুণ ই-সিগারেট বিক্রির নতুন দোকান চালু হয়েছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানী (বিএটি) ছাড়াও বড় বড় তামাক কোম্পানীগুলো ই-সিগারেট বাজারজাত ও প্রচারণায় রয়েছে। ই-সিগারেটের পক্ষে এই কোম্পানীগুলোর প্রচারণা বন্ধ না হলে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশের যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়ন সম্ভব হবে না। এমন অভিমত সচেতন মহলের।
তামাক বিরোধী সংগঠনসহ স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসকরা বলেছেন, বাংলাদেশে ই-সিগারেট ও এর বিভিন্ন উপাদান উৎপাদিত না হলেও এর আমদানী-বিপণন নিষিদ্ধ নয়। বিভিন্ন বয়সী মানুষ বিশেষভাবে তরুণরা ই-সিগারেটকে অনেকটা ফ্যাশন হিসেবে ব্যবহার করছে। সিগারেটের বিকল্প হিসেবে ই-সিগারেটে ঝুঁকছেন অনেকে। ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ভ্যাপিংয়ে আসক্ত ব্যক্তিরা। দেখা যাচ্ছে, ই-সিগারেট আগে শুধু রাজধানী কিংবা বড় বড় শহর নগরে পাওয়া যেতো। এখন তা শহর থেকে উপজেলা বা গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, অনেকেই মনে করেন সিগারেটের আসক্তি থেকে দূরে রাখতে ই-সিগারেট ব্যবহার করা হয়-কথাটি ঠিক নয়। ই-সিগারেটে হার্ট অ্যাটাকের ঝুঁকি সিগারেটের চেয়ে বেশী। ই-সিগারেটকে বাজারজাত ও জনপ্রিয় করতে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানী বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তারা তাদের গ্রাহকদের নাম রেজিস্ট্রি করছে। যারা প্রথমবারের জন্য ই-সিগারেটের ‘ভিইউএসই’ ব্র্যান্ডের একটি পণ্য কিনে, তাদের কাছ থেকে নাম ঠিকানা ই-মেইল ও ফোন নম্বর নেওয়া হয় এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য তালিকায় যুক্ত করা হয়। পরে কোম্পানীর পক্ষ থেকে যোগাযোগ করে বিভিন্ন অফার ও ডিসকাউন্ট দেওয়া হয়। অনেক সময় সাড়ে ৩ হাজার টাকার একটি পণ্যে ছাড় দেয়া হয় প্রায় ১ হাজার টাকা, যা ৩০ শতাংশেরও বেশী। ই-সিগারেট সম্পর্কে অনেকের এমন ভুল ধারণা রয়েছে যে, প্রচলিত সিগারেট ছাড়তে ই-সিগারেট তাদের সাহায্য করবে।
এখানে স্মরণযোগ্য যে, প্রথম যখন ফিল্টার টিপড সিগারেট বাজারে আসে, তখন ধূমপায়ীদের ধারণা ছিলো, এই ফিল্টার সিগারেটের ক্ষতিকর পদার্থ বিশেষভাবে নিকোটিন শুঁষে নিয়ে সিগারেটের ধুঁয়াকে পরিশোধিত বা ক্ষতিবিহীন করবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই ফিল্টার তামাকের ক্ষতিকর উপাদান শুঁষে নিতে বা পরিশোধনে তেমন কোন ক্ষমতা রাখে না। একইভাবে ই-সিগারেটেও তামাকের ক্ষয়ক্ষতি কোন অংশেই কম নয় প্রচলিত সিগারেটের চেয়ে।
প্রশ্ন হচ্ছে, দেশে আমদানির অনুমতি না থাকলেও এবং ব্যবহারের অনুমতি ছাড়াই ই-সিগারেটের অবাধ বিকিকিনি ও ব্যবহার হচ্ছে কীভাবে? গণস্বাস্থ্যের জন্য বিশেষভাবে হৃদরোগের জন্য মারাত্মক ক্ষতিকর এই ই-সিগারেট কীভাবে স্বাস্থ্য বিভাগের নাকের ডগায় প্রকাশ্যে ব্যবহৃত হচ্ছে, এটা সত্যিই বিস্ময়কর। আমরা এই স্বাস্থ্য বিধ্বংসী তৎপরতা বন্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষণ করছি। এর পাশাপাশি তরুণ যুবারা যাতে ই-সিগারেটসহ প্রচলিত বিড়ি সিগারেট কিংবা জর্দাসহ কোন ধরনের তামাক সামগ্রীর প্রতি আকৃষ্ট না হয়, সেদিকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top