জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

বহুমুখী চাপে অর্থনীতি


প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৩, ৩:২৮:১০ অপরাহ্ন


গত ৭ মে দেশের অন্যতম ইংরেজী দৈনিক নিউএইজ-এ বাংলাদেশের বৈদেশিক ঋণ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, চলতি অর্থ বছরে বাংলাদেশকে বৈদেশিক ঋণের জন্য সুদ হিসেবে ৯ হাজার ৩২২ কোটি টাকা পরিশোধ করতে হবে। শুধু ডলারের বিপরীতে টাকার মান কমার কারণে অতিরিক্ত ২ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত সুদ দিতে হবে। গত অর্থ বছর সুদের পরিমাণ ছিলো ৪ হাজার ২২৪ কোটি টাকা। আগামী ২০২৪ অর্থ বছরে এর পরিমাণ দাঁড়াবে ১২ হাজার ৩২৬ কোটি টাকা। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার বলে দাবি করা হচ্ছে। কিন্তু উচ্চ আমদানি ব্যয় মেটাতে গিয়ে রিজার্ভে মারাত্মক টান পড়েছে। ডলারের সরকার নির্ধারিত মূল্য কার্ব বা সেকেন্ডারি মার্কেটের চেয়ে অনেক কম থাকায় সরকারী চ্যানেলে রেমিট্যান্স আসা অনেক কমে গেছে, বেড়েছে হুন্ডি ব্যবসা। এ অবস্থায় ডলারের দাম আরো বাড়ানো এমনকি কার্ব মার্কেটের সমপর্যায়ে নিয়ে আসার জন্য অর্থনীতিবিদ ও সচেতন মহল থেকে দাবি ওঠেছে।
বাংলাদেশের অর্থনীতি এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি, রেমিট্যান্সে হ্রাস, মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে এদেশের অর্থনীতিতে এক বিপর্যয়কর অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সফর শেষে আইএমএফ এর মিশন প্রধান বলেছেন, মূল্যস্ফীতির চাপ, বিশ্ব অর্থনীতির অস্থিরতা এবং প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর অর্থনীতির ধীরগতি বাংলাদেশের প্রবৃদ্ধি, বিদেশী মুদ্রার রিজার্ভ এবং টাকার মানের ওপর প্রভাব ফেলবে। আগামী অর্থবছর বৈদেশিক ঋণের সুদ পরিশোধে যেমন চলতি বছরের চেয়ে এক তৃতীয়াংশ বেশী অর্থ পরিশোধ করতে হবে, তেমনি টাকার আরো অবমূল্যায়ন হলে এই অংক অনেক বেড়ে যাবে। এতে দেশের অর্থনীতি নিঃসন্দেহে আরো বেশী চাপে পড়বে।
দেশী বিদেশী বিভিন্ন ধরনের আর্থিক চাপ মোকাবেলায় সরকার আইএমএফসহ বিভিন্ন সংস্থা ও দেশ থেকে আরো ঋণ গ্রহণের চেষ্টা করছে। ফলে অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধা বিশেষভাবে আর্থিক দুর্গতির দিকে আদৌ নজর দিচ্ছে না বা দিতে পারছে না সরকার। আইএমএফ এর ঋণ পাবার শর্ত হিসেবে বিভিন্ন পণ্য ও সেবার ওপর থেকে ভর্তুকি হ্রাস করতে হচ্ছে সরকারকে। ফলে সাধারণ জনগণের আর্থিক সংকট চরম আকার ধারণ করেছে।
দফায় দফায় বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। একই অবস্থা গ্যাস ও জ্বালানী তেলের ক্ষেত্রে। বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম কমলেও বাংলাদেশে কমার কোন লক্ষণ নেই। খাদ্যপণ্য সহ অন্যান্য পণ্যের ক্ষেত্রে একই অবস্থা লক্ষণীয়। ফলে রীতিমতো হাহাকার সৃষ্টি হয়েছে সীমিত আয়ের মানুষের মাঝে। ধারকর্জ করে চলছেন অনেকে। অনেকে এতোদিন সঞ্চয় ভেঙ্গে চলেছেন, এখন চোখে অন্ধকার দেখছেন। নিম্নবিত্তসহ মধ্যবিত্তদের অনেকে গৃহস্থালীর ব্যয় সংকোচন করতে করতে শেষ সীমায় পৌঁছে গেছেন। এ হচ্ছে দৃশ্যমান অবস্থা। এর পেছনে সরকারের ওপর সৃষ্ট দেশী বিদেশী অর্থনৈতিক চাপ জনগণের আর্থিক অবস্থার ওপর ক্রমবর্ধমান সংকট সৃষ্টির শংকাই প্রবল হয়ে ওঠেছে। যেহেতু দেশে জাতীয় নির্বাচন আসন্ন। তাই সরকার মনে প্রাণে চাইবে ও চেষ্টা করবে জনগণের আর্থিক সংকট বা চাপ হ্রাস করতে। কিন্তু বিভিন্ন অর্থনৈতিক সূচক যখন নিম্নগামী, তখন এতে সরকার কতোটুকু সফল হবে, এ আশংকা থেকেই যাচ্ছে। আর নির্বাচন শেষে বিশাল বৈদেশিক ঋণের দায় মেটানোসহ অন্যান্য অর্থনৈতিক সংকট দুরীকরণে পরবর্তী সরকারের ওপর যে দায়িত্ব বর্তাবে, তা তারা আদৌ পালন করতে পারবে কি-না, এ সন্দেহ ক্রমশ: বৃদ্ধি পাচ্ছে জনমনে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top