জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

স্বজনকে কাঁদাচ্ছে মোটর বাইক

প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৩, ১২:১৫:৫২ অপরাহ্ন

সিলেট নগরীর জেলরোড এলাকায় একটি সড়ক দুর্ঘটনার ভিডিও ফেইসবুকে প্রচারিত হয়েছে। এই দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী এক যুবক। এতে দেখা গেছে, কেমন বেপরোয়াভাবে তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার এই যে, ইদানিং কিছু তরুণ-যুবককে ব্যস্ত সড়কে অত্যন্ত বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে দেখা যায়। তারা হেলমেট পরার বিষয়ে বেখেয়াল ফলে প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছে মোটরসাইকেল আরোহীরা।
গত বছরের শেষ দিকে প্রকাশিত রোড সেইফটি ফাউন্ডেশন এর তথ্য অনুসারে, ১০ মাসে দেশে ২ হাজার ৩টি মোটরসাইকেল দুর্ঘটনা সংঘটিত হয়। এতে নিহত হন ২ হাজার ৯৭ জন। দেশে কয়েক বছর ধরেই মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা ও মৃত্যুর ঘটনা বেশী পরিলক্ষিত হচ্ছে। ২০২২ সালের জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশে ২ হাজারেরও বেশী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২ হাজার ৯৭ জন। এর আগের বছরের এক সময়ের তুলনায় দুর্ঘটনায় ২১ শতাংশ বেশী এবং প্রাণহানি ১৯ শতাংশ বেড়েছে। রোড সেইফটি ফাউন্ডেশন এর মতে, বেপরোয়াভাবে কিশোর যুবকদের মোটরসাইকেল চালানো, মোটরসাইকেল চালকদের অদক্ষতা ও অস্থিরতা, বেপরোয়া মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, ট্রাফিক আইন ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির ক্ষেত্রে শিথিলতা এবং সড়ক-মহাসড়কে ডিভাইডার না থাকা অন্যতম।
ঐ বছর মে মাসে পরিচালিত এক অনুসন্ধানে দেখা যায়, ঢাকার পঙ্গু হাসপাতালে বিভিন্ন দুর্ঘটনায় আহত হওয়া যতো মানুষ সেবা নেন, এর ৬৫ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। ঐ মাসের প্রথম ৭ দিনে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় আহত ১ হাজার ৪৭৪ জন পঙ্গু হাসপাতালে সেবা নিয়েছিলেন। তাদের মধ্যে শতাংশই ছিলেন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। মোটরসাইকেল দুর্ঘটনায় কেউ হাত বা পা ভাঙ্গলে সুস্থ হতে ৩ থেকে ৯ মাস সময় লাগছে।
দেখা গেছে, দেশে নিবন্ধিত মোটরযানের ৭১ শতাংশই মোটর সাইকেল শুধু রাজধানীতেই চলছে যার পরিমাণ ১৫ লাখেরও বেশী । ২০২২ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ শতাংশের বয়স ১৩ থেকে ১৭ বছর।
ঐ বছর ঈদের ছুটির সময় সড়কে যতো মানুষের মৃত্যু হয়েছে তাদের প্রায় ৪৮ শতাংশই মোটরসাইকেলের চালক ও আরোহী। উপরোক্ত তথ্য উপাত্ত অত্যন্ত শংকা সৃষ্টিকারী। বলা যায়, দেশে মোটর সাইকেল চালানোকে শৃংখলার মধ্যে আনতে পারলে প্রায় অর্ধেক সড়ক দুর্ঘটনা ও সড়কে মৃত্যু কমানো সম্ভব।< সচেতন মহলের মতে, মোটরসাইকেল দুর্ঘটনা রোধে সবচেয়ে বেশী প্রয়োজন সচেতনতা। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ফলে চালক কেবল নিজেকেই ঝুঁকিতে ফেলেন না, একই সঙ্গে পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়। কাজেই চালক নিজে এ ব্যাপারে সচেতন হলে দুর্ঘটনা রোধ হতে পারে। কথায় আছে, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশী। জীবন বাঁচলে মোটরসাইকেল চালনা ছাড়াও বিভিন্ন স্থানে নিজের বাহাদুরী বা কৃতিত্ব দেখানোর সুযোগ থাকবে। তাই মোটরসাইকেল চালানোর সময় সবাইকে সাবধান থাকতে হবে। পাশাপাশি প্রশাসন ও কর্তৃপক্ষকেও মোটরসাইকেল দুর্ঘটনা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সড়ক মহাসড়কে মোটরসাইকেলের জন্য আলাদা লেইন তৈরী করতে পারলে এক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। আমরা এদিকে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top