বাংলাদেশে মার্কিন চাপ
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৩, ১২:৩০:১৮ অপরাহ্ন

ভূরাজনৈতিক সম্পর্কের তাত্ত্বিক ও জটিল দিক নিয়ে গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষনে না গিয়েও এখন নির্ধিধায় বলা যায় যে, বর্তমানে বাংলাদেশ বিশে^র পরাশক্তি এবং আঞ্চলিক শক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি একটি অনলাইন পত্রিকায় ‘যুক্তরাষ্ট্র চায় সেন্টমার্টিন এবং ব্যবসা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যে অতি আগ্রহ দেখাচ্ছে তার পেছনে রয়েছে আসলে ব্যবসা। একাধিক মার্কিন কোম্পানি বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যবসা করতে চায়। আর এই ব্যবসাগুলো যথাযথ নিয়ম কানুনের প্রক্রিয়ার মধ্যে তারা পাচ্ছে না বলেই মার্কিন রাজনীতিকে ব্যবহার করে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে।
লক্ষণীয় যে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে এতে কোন সন্দেহ নেই। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টকে লেখা ৬ জন রিপাবলিকান কংগ্রেসম্যান এর চিঠিতে তা সঠিকভাবে ফুটে ওঠেছে। এ অঞ্চলে প্রতিদ্বন্দ্বি চীনের উপস্থিতি ও প্রভাব ঠেকাতে পরোক্ষভাবে পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন এই কংগ্রেসম্যানরা। বর্তমান সরকার কর্তৃক চীনের সাথে বিভিন্ন চুক্তি সম্পাদন, ঋণ গ্রহন, ও দহরম মহরমকে নিজেদের স্বার্থের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ কথা অনস্বীকার্য যে, সাম্প্রতিক সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চীনের প্রভাব বৃদ্ধি পেয়েছে। শ্রীলংকা, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি প্রায় সব দেশেই এই প্রভাব লক্ষণীয় চীনের বেল্ট এ- রোড প্রকল্পে এসব দেশ যোগ দিয়েছে বা দিতে যাচ্ছে। এ অবস্থায় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে, এটা ভাবার কোন কারণ নেই। এ অবস্থায় দেশটি তার অনুকূল সরকার চাইতেই পারে এসব দেশে। আর বাংলাদেশ তো বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের আর্থিক ও অন্যান্য সহায়তা পেয়ে আসছে। বৈশি^ক ব্যবসা ও রেমিট্যান্সের সিংহভাগ আয় আসে যুক্তরাষ্ট্র থেকেই। তাই সংগতভাবেই যুক্তরাষ্ট্র আনুকূল্য চাইতে পারে বাংলাদেশ্ েকিন্তু এই আনুকূল্য প্রত্যাশা ও প্রতিকূলতা বাংলাদেশের জন্য সুখকর হবে না, এমন অভিমত সচেতন মহলের।




