জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

উর্বর মাটির দেশ বাংলাদেশ


প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ১২:৩০:৩৮ অপরাহ্ন

আমাদের দেশের মতো উর্বর মৃত্তিকার দেশ বিশ্বে খুব কমই আছে। ‘ডেল্টা ল্যান্ড’ অর্থাৎ বদ্বীপ বাংলাদেশের একটি বিশাল অংশ পলিমাটিতে গঠিত। তাই অতি সহজেই এ মাটিতে ফসল উৎপাদিত হয়। মাটিতে বীজ বোনার পর তেমন পরিচর্যা ও পরিশ্রম ছাড়াই ফল ফসল পাওয়া যায়। পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, দেশের বিভিন্ন গ্রামের দরিদ্র মহিলারা পতিত জমিতে শাকসবজির চাষ করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। যারা আগে এক বেলাও পেট পুরে খেতে পেতো না, তাদের এখন তরিতরকারী কিনতে হচ্ছে না। সবজী বিক্রি করে সেই আয়ে খেয়ে দেয়ে তারা এখন ছেলেমেয়েদের লেখাপড়ার খরচও চালাচ্ছেন।
কৃষিবিদদের মতে, সিলেট অঞ্চলে বিপুল পরিমাণ জমি অনাবাদী ও পতিত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। এসব জমিতে ধান ছাড়াও শুধু মৌসুমী সবজীর চাষাবাদ করা হলে সিলেট অঞ্চলে কোনো খাদ্যাভাব থাকতো না। বেকারত্ব থাকতো না। দেশের বিভিন্ন স্থান থেকে আলু টমেটোসহ নানা ধরণের ফসল ও তরিতরকারীর বাম্পার ফলনের খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মতো বিপুল জনসংখ্যা অধ্যুষিত দরিদ্র দেশের জন্য এসব খবর যুগপৎ আনন্দদায়ক ও উৎসাহব্যাঞ্জক। সিলেট অঞ্চলের পতিত ও অনাবাদী জমিসহ দেশের বিস্তীর্ণ পতিত ও অনাবাদী জমি যদি এভাবে চাষাবাদের আওতায় আনা যায়, তবে এদেশ অচিরেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। তবে এজন্য সরকারি সহযোগিতা প্রয়োজন।
শুধু ফসল বা শাকসবজী উৎপাদন করলেই চলবে না, এগুলো সংরক্ষণ, সরবরাহ ও বাজারজাতকরণে কৃষক বা উৎপাদনকারীদের প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ সুবিধা প্রদান করতে হবে। প্রয়োজনে দিতে হবে ঋণ সহায়তা। প্রয়োজন মুহূর্তে তারা যাতে সার ও সেচ সুবিধা পায়, তার ব্যবস্থা করতে হবে। তবেই সম্ভব হবে কাংখিত ফল লাভ।
আমরা চাইনা, শস্যের ভান্ডার হিসেবে খ্যাত সিলেট অঞ্চলের এক ইঞ্চি ভূমিও অনাবাদী ও অব্যবহৃত থাকুক। আমাদের বিশ্বাস, সিলেট অঞ্চলের মানুষ বিশেষভাবে তরুণ যুবকরা বিদেশমুখী মানসিকতা খানিকটা ত্যাগ করে নিজের মাটির দিকে একটু নজর দিলে তাদের নিজেদের যেমন কল্যাণ হবে তেমনি দেশেরও মঙ্গল হবে। আর নিজস্ব জমি ও ভূমি থেকে যে ফল আসবে, তা হবে টেকসই ও স্থায়ী। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি ও মনোযোগ প্রত্যাশা করি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top