জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

অভিনন্দন শ্রীলংকা


প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০:৪৬ অপরাহ্ন

সুশাসন ও সদিচ্ছা থাকলে একটি দেশ যে অর্থনৈতিক ক্ষেত্রে যে কোন বিপর্যয় কাটিয়ে ওঠতে পারে এর জ্বলন্ত উদাহরণ বর্তমান শ্রীলংকা ও আফগানিস্তান। শুধু সুশাসন ও সুুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে দেউলিয়াত্ব থেকে ফিরে এসেছে শ্রীলংকা। আর দীর্ঘদিনের যুদ্ধে বিধ্বস্ত দেশের অর্থনীতিকে ধীরে ধীরে দৃঢ় ভিত্তির ওপর স্থাপন করছে আফগানিস্তানের দৃঢ়চেতা শাসকগোষ্ঠী। প্রতিষ্ঠিত করছে সুষ্ঠু ও সুশৃংখল শাসন ব্যবস্থা।
জানা গেছে, শ্রীলংকার বর্তমান সরকার নিজ দেশের জনগণের অর্থনৈতিক সংকট বহুলাংশে কাটিয়ে ওঠেছে ইতোমধ্যে। দেউলিয়া হয়ে পড়া অর্থনীতি এখন দ্রুত চাঙ্গা হচ্ছে। মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। কমছে দারিদ্র্য ও অভাব অনটন। বৈদেশিক আয় বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীন আয়-উৎপাদনও বাড়ছে। এ অবস্থায় শ্রীলংকা বাংলাদেশ থেকে নেয়া ঋণ পরিশোধ করতে শুরু করেছে।
জানা গেছে, শ্রীলংকাকে দেয়া ঋণের দ্বিতীয় কিস্তিতে আরো ১০ কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। সুদ হিসেবে পেয়েছে আরো ২৮ লাখ ডলার। গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গত ২১ আগস্ট ঋণের প্রথম কিস্তিতে বাংলাদেশ শ্রীলংকার কাছ থেকে ৫ কোটি ডলার ফেরত পায়। উল্লেখ্য, কারেন্সী সোয়াপ পদ্ধতির আওতায় ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ৪ কিস্তিতে শ্রীলংকাকে এক বছর মেয়াদী ঋণ দেয় বাংলাদেশ। ঋণের পরিমাণ ছিলো ২০ কোটি ডলার। আরো ৫ কোটি ডলার পাবে বাংলাদেশ শ্রীলংকার কাছ থেকে।
অপরদিকে এশিয়ার অপর একটি দেশ আফগানিস্তনের অর্থনীতিকে যুদ্ধের ধ্বংসাবশেষ থেকে রূপকথার ফিলিপ পাখির মতো জীবন্ত হয়ে ওঠতে দেখা যাচ্ছে। গত এক বছরে আফগানিস্তান আর্থিক সংকট অনেকটাই কাটিয়ে ওঠতে সক্ষম হয়েছে সুশাসন ও প্রশাসনিক শৃংখলা প্রতিষ্ঠার মাধ্যমে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের জুলাই মাসে দেশটির মূল্যস্ফীতি ছিলো ১৮.৩ শতাংশ। কিন্তু ২০২৩ সালের মার্চে তা নেমে আসে ১.৯৪ শতাংশে। গত ৩/৪ মাসে এ অবস্থার আরো উন্নতি হয়েছে। এ এক বিস্ময়কর সাফল্য। এছাড়া দেশটি ২০২২ সালে ২৯০ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করেছে যা ২০২১ সালের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশী। দেশটির রাজস্ব সংগ্রহও শক্তিশালী হয়েছে। সরকারী কর্মচারীরা বেতনও পাচ্ছেন আগের তুলনায় নিয়মিতভাবে।
এসবই তৃতীয় বিশ্বের দরিদ্র কিংবা উন্নয়নশীল দেশগুলোর জন্য শিক্ষনীয় বিষয়। শুধু সুশাসন এবং দুর্নীতি ও বিশৃংখলা দুরীকরণের মাধ্যমে একটি দেশের অর্থনীতি কীভাবে উন্নতির পথে ও দ্রুত এগিয়ে যেতে পারে এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বর্তমান শ্রীলংকা ও আফগানিস্তান। বলা বাহুল্য, দেশটি দুটি সরকারী পর্যায়ে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নেই বললেই চলে। আমরা দেশ দুটির দেশপ্রেমিক সরকারকে অভিনন্দন জানাচ্ছি। স্যালুট শ্রীলংকা, স্যালুট আফগানিস্তান।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top