জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

বিদেশের হাতছানি


প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০:০৮ অপরাহ্ন

অতীতের যে কোন সময়ের চেয়ে বাংলাদেশ থেকে বিদেশ গমনেচ্ছু মানুষের সংখ্যা এখন বৃদ্ধি পেয়েছে। কাজের জন্য কিংবা শিক্ষার উদ্দেশ্যে এই বিদেশমুখিতা এখন তুঙ্গে। এর পেছনে বিদেশে কাজকর্ম ও পড়াশোনার সুযোগ সৃষ্টি এবং একই সঙ্গে দেশের আর্থিক সংকট ও কর্মসংস্থানের অভাব বিশেষভাবে দায়ী। এ অবস্থায় বিদেশের হাতছানিকে অনেকেই উপেক্ষা করতে পারছেন না। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবেশ করেছেন। এদের মধ্যে অনেকে ওয়ার্ক পারমিট নিয়ে আবার অনেকে স্টুডেন্ট ভিসায় এসব দেশে গিয়েছেন। সম্প্রতি কানাডায় গমনের হার অতীতের চেয়ে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে বিদেশীদের গমন এতোই বেড়েছে যে, সে দেশে তীব্র আবাসন সংকট সৃষ্টি হয়েছে। ছোট বড়ো সব শহরেই এ সমস্যা। এর ফলে সবচেয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বাড়ি ভাড়া করতে না পেরে হাজার হাজার ডলার খরচ করে হোটেলে থাকতে বাধ্য হচ্ছেন অনেকে। অর্থনীতিবিদরা এই সংকটের জন্য প্রতি বছর বিভিন্ন দেশ থেকে স্রোতের মতো আসতে থাকা শিক্ষার্থী ও অভিভাসীদের দায়ী করেছেন। তা সত্বেও একথা সত্য যে, এসব উন্নত ও বৃহৎ দেশগুলোর ধারণ ক্ষমতা অনেক বেশী। সুযোগ সুবিধা যেমন বেশী তেমনি সুযোগ সৃষ্টির ক্ষমতাও অসাধারণ।ইতোপূর্বে যুক্তরাজ্যে বহু লোক ওয়ার্ক পারমিট ও শিক্ষার্থীদের স্পাউস ভিসায় গমন করেন। কয়েক বছর আগে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ব্রিটেন যাওয়ার হিড়িক পড়ে। ফলে অনেকে সে দেশে গিয়ে আবাসনসহ কর্মসংস্থানে বিপত্তির মুখে পড়েন। অনেক বাংলাদেশীকে মসজিদে রাত্রিযাপনসহ চিড়ে মুড়ি বিস্কুট খেয়ে দিন কাটাতে হয়। কিন্তু সৌভাগ্যের বিষয়, যাদেরকে মসজিদে রাত কাটানো ও চিড়া মুড়ি খেয়ে দিন কাটাতে হয়েছিলো, তাদের প্রায় সবাই এখন থাকার ব্যবস্থাসহ মোটামুটি ভালো চাকুরী জুটিয়ে নিতে সক্ষম হয়েছেন। ইউরোপের অন্যান্য দেশেও যারা বৈধ-অবৈধভাবে গিয়েছেন, তারাও কোন না কোনভাবেই টিকে গেছেন বা টিকে থাকার চেষ্টা করছেন। আগামীতে তারাও যে নিজ দেশের আর্থিক সংকট ও অনিশ্চিত জীবনের চেয়ে ভালো থাকবেন, একথা নিশ্চিতভাবে বলা যায়।সবচেয়ে বড় কথা, এদেশের দরিদ্র ও সীমিত আয়ের মানুষের চেয়ে এসব প্রবাসী অভিযাত্রীরা অবশ্যই ভালো থাকবেন এমনটি আশা করা দুরাশা নয়। বর্তমানে বাংলাদেশে শিক্ষিত বেকারদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ যেভাবে সংকুচিত হচ্ছে এ অবস্থায় এদেশের আর্থিক সংকটে থাকা সীমিত আয়ের মানুষ ও কর্মহীনদের বিদেশ যাওয়া ছাড়া গত্যন্তর নেই। এভাবে ব্যাপক হারে অভিবাসন দেশ থেকে ব্রেনড্রেন অর্থাৎ মেধা পাচারের মতো জাতীয় সমস্যা সৃষ্টি করবে, সৃষ্টি করবে দক্ষ কর্মী সংকট।কিন্তু তা সত্বেও বাংলাদেশীদের বিদেশ গমনকে থামিয়ে দেয়া বা নিয়ন্ত্রণের কোন চেষ্টা যে সফল হবে না, এটা হলফ করে বলা যায়। আর এমন চেষ্টা সরকারী পর্যায়ে কখনো করা হবে বলে মনে হয় না। কারণ বৈদেশিক মুদ্রা তথা ডলারের জন্য দেশে হাহাকার চলছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের জন্য সরকারকে পিপাসার্ত চাতকীর মতো অপেক্ষা করতে দেখা যাচ্ছে।
অভিযোগ রয়েছে, নানা ধরনের ভুয়া সনদ নিয়ে অনেকেই বিদেশ যাচ্ছেন। এতে দেশের সুনাম নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। তাই সরকার ভুয়া সনদ নিয়ে বাংলাদেশ থেকে বিদেশগামীদের আইনের আওতায় আনতে নির্দেশনা জারি করেছে। বিদেশ গমনকে নিরুৎসাহিত না করে এসব অপকর্ম ও অপরাধ বন্ধ, নিদেনপক্ষে নিয়ন্ত্রণ করা উচিত বলে মনে করেন সচেতন মহল।সম্প্রতি সেলুন, সোনার দোকান এবং টেক্সটাইল সেক্টরে প্রায় ১৫ হাজার বিদেশী শ্রমিক নেবে বলে জানিয়েছে মালয়েশিয়া। এই তিন সেক্টরে শ্রমিকদের প্রচুর চাহিদা রয়েছে দেশটিতে। বাংলাদেশ থেকে এসব সেক্টরে দক্ষ শ্রমিক পাঠানোর কার্যকর পদক্ষেপ নেয়া উচিত। প্রশিক্ষণের পাশাপাশি শ্রমিক প্রেরণে প্রতিবন্ধকতাও দূর করা জরুরী।সর্বোপরি বর্তমানে বিশ্বের বিভিন্ন উন্নত ও বিত্তশালী দেশে যে দক্ষ ও অদক্ষ শ্রমিক সংকট ও ঘাটতি বিরাজ করছে, সেই সুযোগকে কাজে লাগাতে পারে বাংলাদেশ। আর এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আশা করি সরকার অবিলম্বে এদিকে সুদৃষ্টি ও মনোযোগ দেবেন।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top