জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

বিলুপ্তির পথে দেশীয় মাছ

প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৩, ১২:৩০:৪৩ অপরাহ্ন

দেশে অর্ধ শতাধিক দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হবার উপক্রম। হাওর বিলসহ বিভিন্ন জলাশয় সংরক্ষণে ব্যর্থতা, নির্বিচারে ডিমওয়ালা মৎস্য ও পোনা মাছ নিধন এ অবস্থার জন্য বিশেষভাবে দায়ী। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রায় ২৬৭ প্রজাতির স্থানীয় মাছ রয়েছে। এগুলোর মধ্যে ১৬০ টি ক্ষুদ্র এবং ১০৭ টি বড়ো জাতের মাছ। এসব মাছের অর্ধশতাধিক প্রজাতি এখন বিলুপ্ত প্রায়। বিলুপ্ত হওয়ার আশংকায় রয়েছে এমন মাছের মধ্যে রয়েছে বাচা, রিটা, মহাশৌল, পাবদা, বাঘাইড়, গনিয়া, দাড়কিনা, কালা বাউশ, শিং, মাগুর, কালিয়ারা, রাণী, কৈ, চান্দা, বালিগড়া ইত্যাদি।
লক্ষণীয়, দেশের মাছ বাজারগুলো এখন হাইব্রিড মাছের দখলে। প্রতিবেশী দেশগুলো থেকে আমদানীকৃত রুই, থাই কৈ ও পাঙ্গাসসহ বিভিন্ন ধরণের হ্যাচারিতে উৎপাদিত মাছ এখন মাছ বাজারগুলোর শোভা বর্ধন করছে। ক্রেতাদের নির্ভর করতে হচ্ছে এসব মাছের উপর। অপরদিকে মৎস্য ব্যবসায়ী ও মাছ বিক্রেতাদের কাছে দেশীয় বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ বিবেচিত হচ্ছে ‘আগাছা’ হিসেবে। সিলেট অঞ্চল এক সময় কৈ মাছের জন্য প্রসিদ্ধ ছিলো। নবীগঞ্জের কৈ মাছের খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও পৌছেছিল। কিন্তু বড়ো আকৃতির এই কৈ মাছ এখন ভোজন বিলাসী মানুষের কাছে প্রায় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বিলের পাংগাস ছিলো এক সময় এ অঞ্চলের সবচেয়ে দামী ও অভিজাত মাছ।
কিন্তু হ্যাচারীর পাংগাস এখন দেশীয় পাংগাসের স্থান দখল করেছে। দেশীয় পাঙ্গাস কালেভদ্রে বাজারে উঠতে দেখা যায়। দেশীয় কৈ মাছের মতো পাংগাসও ক্রমশঃ বিলুপ্ত হয়ে যাচ্ছে। অপরদিকে রফতানীর তালিকায় দেশীয় মাগুর ও শিং মাছের অগ্রাধিকার থাকায়, এগুলো এখন এদেশের মানুষের কাছে স্বপ্ন হয়ে উঠছে। মানুষ অসুস্থ হলে আগে এসব ‘জিওল’ মাছের ঝোল ছিলো বিশেষ পথ্য, এখন এগুলোও দু®প্রাপ্য হয়ে উঠেছে। জলাশয় কমে যাওয়ায় এগুলোর উৎপাদনও ক্রমশঃ হ্রাস পাচ্ছে। যা-ই হোক, আমরা বিদেশী মাছ কিংবা হ্যাচারীতে উৎপাদিত হাইব্রিড মাছের বিপক্ষে নই। আমাদের কথা হচ্ছে, দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ যাতে বিলুপ্ত হয়ে না যায়, এজন্য মৎস্য বিভাগকে জরুরী ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
দেশে মাছ যখন দুর্লভ ও দুর্মূল্য এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাছের চাহিদাও ক্রমশঃ বাড়ছে, তখন এ বিষয়কে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আমরা দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় জলাশয় ও জলমহাল সমূহের সংরক্ষণ, ডিমওয়ালা ও পোনা মাছ নিধন বন্ধসহ এ ব্যাপারে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top