জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ফিলিস্তিনীদের পক্ষে ওবামার সাহসী বক্তব্য

প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ১২:৩০:১৩ অপরাহ্ন

ইসরাইল ও ফিলিস্তিন প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের অমানবিক ও বৈষম্যমূলক নীতি ফিলিস্তিনী জনগণ ছাড়াও গোটা বিশ্বের মুসলমানদের কাছে তীব্রভাবে সমালোচিত এমনকি ঘৃণিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে ইসরাইল সফরে গিয়ে ইসরাইলী প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীসভার সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাইডেন বলেন, তিনি একজন জায়নবাদী অর্থাৎ ইহুদীবাদী। অথচ ইহুদীবাদ যতোটা না ধর্মীয় তার চেয়েও বেশী উগ্রবাদ ও সন্ত্রাসবাদী ধ্যান ধারণার সাথে সম্পৃক্ত। তাই অনেক ইহুদীও জায়নবাদকে অপছন্দ এমনকি ঘৃণা করেন।
অথচ মার্কিন প্রেসিডেন্ট নিঃসঙ্কোচে নিজেকে জায়নবাদী বলে ইহুদীবাদী ইসরাইলী শাসকগোষ্ঠীর সাথে একাত্মতা ঘোষণা করেন। এদিকে এর উল্টো সুর শোনা গেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কণ্ঠে। প্রেসিডেন্ট থাকাকালে তিনি ইসরাইলীদের যথেষ্ট সমর্থন ও সহায়তা প্রদান করেন। হয়তো দেশটির ইসরাইল নীতির কারণে। কিন্তু সাবেক হওয়ার পর এখন তিনি সঠিক ও মানবিক পথে ফিরে এসেছেন বলে তার সাম্প্রতিক কিছু বক্তব্য থেকে প্রতীয়মান হচ্ছে।
সম্প্রতি বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, এমনকি আমরা যদি ইসরাইলকে সমর্থনও করি, এরপরও হামাসের বিরুদ্ধে ইসরাইল এই লড়াই কিভাবে সম্পন্ন করবে, সে ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করতে হবে। তিনি আরো বলেন, এই সংঘাতকে চলতে দেওয়ার মানে ফিলিস্তিনীদের দুর্দশাকে উপেক্ষা করা। গাজা হোক বা পশ্চিম তীর হোক, সেটা অন্যায্য।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসরাইল রাষ্ট্র গঠনের সময় তাদের অনেকে কেবল বাস্তুচ্যুতই হয়নি, দিনের পর দিন জোরপূর্বক তাদের উচ্ছেদ করা হয়েছে। এমন কর্মকান্ডেও ইসরাইল সরকারের পরোক্ষ ও প্রত্যক্ষ সমর্থন ছিলো।
লক্ষণীয় যে, বারাক ওবামা নিজেকে খৃস্টান বলে দাবি করলেও এবং সবাই তাকে ধৃষ্ট ধর্মাবলম্বী বলে জানলেও তার রক্তে বইছে মুসলিম পূর্বপুরুষের রক্ত। তাই মাঝে মাঝে সেই ঈমানী রক্তের চেতনা বা কণিকা জেগে ওঠে মুসলিম নিপীড়নে। হয়তো তার নিজের অলক্ষ্যেই তাকে ক্ষুব্ধ করে মুসলিম জাতির দুঃখ দুর্দশা। কিছুদিন আগে ভারতের উগ্রবাদী ও মুসলিম বিদ্বেষী বিজেপি’র নেতা ও ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গেলে বারাক ওবামা একটি কড়া বিবৃতি দেন। তার বিবৃতির মূল কথাটি হচ্ছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ভারতীয় মুসলিম জনগোষ্ঠীসহ সংখ্যালঘু জনগণের ওপর নির্যাতন বন্ধ ও বৈষম্যমূলক নীতি পরিহার না করেন, তবে ভারত ভেঙ্গে কয়েক টুকরো হয়ে যাবে। এতে বেজায় ক্ষুব্ধ হতে দেখা যায় বিজেপির শাসকগোষ্ঠীকে। প্রকৃতপক্ষে বারাক ওবামা একজন অসাধারণ জ্ঞানী ব্যক্তি ও খ্যাতিমান লেখক। ‘ওডাসিটি অব হোপ’ (আশার স্পর্ধা) তার বিখ্যাত গ্রন্থ। এছাড়া আরো বেশ কিছু বই তিনি লিখেছেন যেগুলোতে তার রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রজ্ঞার ব্যাপকতা ও গভীরতা প্রকাশিত হয়েছে। আমরা ইহুদীবাদীদের বিশেষ প্রভাবাধীন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার শাসকগোষ্ঠীর মাঝে ব্যতিক্রমী ব্যক্তিত্ব বারাক ওবামার ফিলিস্তিনীদের পক্ষে ন্যায়নিষ্ঠ ও মানবিক অবস্থানকে স্বাগত ও সাধুবাদ জানাচ্ছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top