জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

টান টান উত্তেজনা


প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩, ১২:৩০:৫০ অপরাহ্ন

দেশের রাজনৈতিক অঙ্গন এখন খুবই উত্তপ্ত। বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলোর আগামী শুক্রবারের মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে এখন তীব্র উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। বিরোধী দল যে কোন মূল্যে এই কর্মসূচি সফল করতে দৃঢ়প্রতিজ্ঞ। অপরদিকে ক্ষমতাসীন দল তথা সরকার এটাকে প- বা দুর্বল করতে বদ্ধপরিকর। তাই উভয় পক্ষই মরিয়া হয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে বিরোধী দলের লাখো নেতা কর্মী ঢাকায় প্রবেশ করেছেন। এই জন¯্রােত এখনো অব্যাহত। পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীগুলো চেষ্টা করছে এই জন¯্রােত প্রতিরোধ করতে বিভিন্ন কৌশলে। এজন্য তারা হানা দিচ্ছে বিভিন্ন হোটেল, কমিউনিটি সেন্টার এমনকি বাসা বাড়িতে। চালাচ্ছে ধড়পাকড়, ষড়যন্ত্র, ষড়যন্ত্রের পরিকল্পনা ও নাশকতার চক্রান্তের অভিযোগ এনে। কিংবা আগে দায়ের করা মামলার আসামী হিসেবে দায়ী করে। তবে এসব তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো। তা সত্বেও ক্ষমতাসীন মহল একটা উপলক্ষ খুঁজছে বিরোধী দলকে ঘায়েল করার জন্য। নৈরাজ্য, বিশৃংখলা, নাশকতা, ও সন্ত্রাসের অভিযোগ এনে তাদের ওপর একটি বড়ো ক্র্যাকডাউনের সুযোগ খুঁজছে সরকারী পক্ষ। অনেক নেতাকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। চেষ্টা চলছে শীর্ষ নেতাদের গ্রেফতারের। এ অবস্থায় বিএনপি কৌশলী ভূমিকা পালনের চেষ্টা করছে। চেষ্টা করছে সরকারের পাতানো কোন ফাঁদে পা না দিতে। আবার আন্দোলন তথা সমাবেশ যাতে সফল হয়, সেই চেষ্টাও সর্বাত্মকভাবে করছে তারা।
উভয় পক্ষই এখন পয়েন্ট অব নো রিটার্ণে এসে পৌঁছেছে। কোন পক্ষেরই পেছানোর সুযোগ নেই। যে পেছাবে সেই সীমাহীন জটিলতা ও দুর্ভোগের মধ্যে নিপতিত হবে। বলা যায়, তারা এখন রাজনৈতিক মরণপণ লড়াইয়ে অবতীর্ণ।
অবশ্য আগে থেকেই যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহল চেষ্টা করে আসছে, সরকারী ও বিরোধী দলের মধ্যে একটি সংলাপ ও সমঝোতার। এখনো সে চেষ্টা যে থেমে গেছে এমন নয়। আর রাজনীতিতে যেহেতু শেষ কথা বলতে কিছু নেই, এবং সকল সমস্যারই একটা না একটা সমাধান আছে, এমন চিন্তা ভাবনাও বিশ্বাস থেকে সচেতন মহল সংঘাত এড়িয়ে বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা করছেন। তবে সত্যি কথাটি হচ্ছে, এই সংঘাত ও বিরোধপূর্ণ পরিস্থিতিতে কূটনৈতিক পন্থায় শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের সম্ভাবনা কম। আর এটাই মূলত: শংকার বিষয় দেশবাসীসহ সকল হিতকামী মহলের।
বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত নাজুক। এ অবস্থায় দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা, সংঘাত, হরতাল অবরোধ এ অবস্থাকে চরম খারাপের দিকে ঠেলে দিতে পারে। যার ফলে এক ধরনের দুর্ভিক্ষাবস্থা সৃষ্টি হওয়াও অসম্ভব নয়। আমরা এমন পরিস্থিতি এড়াতে আগে ভাগেই সতর্কতা অবলম্বনের জন্য সরকার ও বিরোধী দল উভয় পক্ষের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করছি। প্রত্যাশা করছি বর্তমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধান। আর এটাই দেশের আপামর জনগণের প্রত্যাশা।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ, অনুসন্ধানে দুদক
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ, অনুসন্ধানে দুদক
পে-স্কেলের গেজেটে  আরও সময় লাগবে, আসছে ৭ পৃথক এসআরও 
পে-স্কেলের গেজেটে আরও সময় লাগবে, আসছে ৭ পৃথক এসআরও 
গোয়াইনঘাটে ঝরে পড়া ৪ কিশোর ফিরল স্কুলে
গোয়াইনঘাটে ঝরে পড়া ৪ কিশোর ফিরল স্কুলে
তাহিরপুরে সোনালী ব্যাংক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুক্তি
তাহিরপুরে সোনালী ব্যাংক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে চুক্তি
হবিগঞ্জে কিশোরীকে হত্যা, প্রেমিকসহ ২ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জে কিশোরীকে হত্যা, প্রেমিকসহ ২ জনের মৃত্যুদণ্ড
৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড জমিয়তের কর্মী সম্মেলন
৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড জমিয়তের কর্মী সম্মেলন
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু
গোয়াইনঘাটে রোটারি ক্লাবের চারা বিতরণ
গোয়াইনঘাটে রোটারি ক্লাবের চারা বিতরণ
হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
৬ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদ্রাসা ছাত্রের
৬ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদ্রাসা ছাত্রের
তাহিরপুরে ১৯৩ বোতল বিদেশি মদ জব্দ
তাহিরপুরে ১৯৩ বোতল বিদেশি মদ জব্দ
মৌলভীবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
মৌলভীবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
শাহজালাল মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
শাহজালাল মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ধলাইয়ে টমটম পড়ে চালক নিখোঁজ
ধলাইয়ে টমটম পড়ে চালক নিখোঁজ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top