জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

শুধু বেঁচে থাকাই কি জীবন?

প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৪, ১২:৪৭:১৭ অপরাহ্ন

সম্প্রতি জাতীয় মিডিয়ায় ‘উচ্চ মূল্যস্ফীতি : খরচ কমিয়ে মানিয়ে চলছে মানুষ’ শিরেনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। তাই মানুষের ব্যয় ও ভোগের হারও কমেছে। ফলে গত দুই অর্থ বছরে বাংলাদেশের ভোগ প্রবৃদ্ধি কম ছিলো। মূলত উচ্চ মূল্যস্ফীতির চাপে তথা দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে খরচ কমিয়ে কোন রকমে মানিয়ে চলছেন দেশের মানুষ। বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ।

বলা বাহুল্য, রিজার্ভ কমে যাওয়া ও টাকার অবমূল্যায়নের ফলে গত দুই বছর ধরে বাংলাদেশের অর্থনীতি চাপের মধ্যে আছে। ফলে দেশের মূল্যস্ফীতির হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির গতিতে বাড়ছে না। বরং প্রকৃত মজুরি প্রবৃদ্ধি ঋণাত্মক বা নেতিবাচক হয়ে পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরে গড় মূল্যস্ফীতি ছিলো ৯ দশমিক ২ শতাংশ, যা গত কয়েক বছরের গড় ৬ শতাংশের চেয়ে অনেক বেশি। আর ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ১০ মাসে ভোক্তা মূল্যসূচক প্রায় ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। আসলে খাদ্য মূল্যস্ফীতি এর চেয়ে অনেক বেশি।

অনেকের মতে, খাদ্যমূল্যস্ফীতি ২৫-৩০ শতাংশের কম হবে না। এ কথা সত্য যে, সীমিত আয়ের মানুষের ব্যয় যখন আয়ের চেয়ে বেশি হয়ে যায়, তখন তারা সঞ্চয়, ভোগ, বিনোদন ও চিকিৎসার ব্যয় কমিয়ে ফেলে। আর তাদের জীবন থেকে আনন্দ বিনোদন যখন তিরোহিত হয়ে যায়, তখন তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। চিকিৎসাসেবা গ্রহণের হার কমে দেখা দেয় নানা শারীরিক অসুস্থতা ও জটিলতা। সর্বোপরি একজন মানুষ যখন তাদের দেহের চাহিদা অনুযায়ী পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করতে পারে না, তখন সে নানা রোগ-ব্যধিতে আক্রান্ত হয়। আর এটা শুধু সংশ্লিষ্ট ব্যক্তির নয়, বরং জাতীয় জীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এতে দেশের উৎপাদনশীলতা হ্রাস পেয়ে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এমনিতে বাংলাদেশের সিংহভাগ মানুষ পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে পায় না, এমন অবস্থায় বর্তমান উচ্চ খাদ্য মূল্যস্ফীতি তাদের শারীরিক সমস্যা তথা পুষ্টি সমস্যা আরো প্রকট হওয়ার শঙ্কা সৃষ্টি করেছে। এতে গণস্বাস্থ্য হুমকির মুখে নিপতিত হয়েছে।

বলা যায়, নানান পদের মাংস বিশে^র বিপুল সংখ্যক জনগোষ্ঠির খাদ্য তালিকার অপরিহার্য অংশ। এ ব্যাপারেও কিছু দেশে মাংসের উৎপাদন ও খাদ্য হিসেবে মাংস গ্রহণের পরিমান উল্লেখযোগ্য হারে কম। গত অর্ধ শতাব্দি ধরে সারাবিশে^ মাংস খাওয়ার পরিমান খুব দ্রুত বেড়েছে। ১৯৬০ এর দশকে যত মাংস উৎপাদন করা হতো, বর্তমানে তার তুলনায় ৫ গুণ বেশি মাংস উৎপাদিত হচ্ছে। ১৯৬০ এর দশকে ৭ কোটি টন মাংস উৎপাদিত হতো, ২০১৭ সালে এর পরিমান দাঁড়ায় ৩৩ কোটি টন। বর্তমানে এর পরিমান ৪০ কোটিতে পৌঁছেছে বলে ধারণা। সারাবিশে^ যখন মাংস খাওয়ার পরিমান এভাবে বাড়ছে তখন মাংস খাওয়ায় অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। শুনলে হয়তো অনেকে আশ্চর্য্য হবেন যে, বিশে^র সবচেয়ে কম মাংস খাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয়। এমনকি আফ্রিকার অনেক দারিদ্র্যপীড়িত দেশ ও আর্থিক ক্ষেত্রে জর্জরিত পাকিস্তানের চেয়েও পিছিয়ে আছেন বাংলাদেশীরা মাংস ভক্ষণে। এভাবে ডিম, দুধসহ সকল পুষ্টিকর খাবারের ক্ষেত্রেই একই কথা সত্য।

মূল্যস্ফীতি তথা দ্রব্যমূল্যের যাঁতাকলে পিস্ট মানুষের আহাজারি আর্তনাদে পূর্ণ এদেশের আকাশ বাতাস। এদেশের এসব মানুষ এখনো বেঁচে আছে ঠিকই, কিন্তু এটাকে সুষ্ঠু জীবনযাপন বা জীবনযাত্রা নির্বাহ বলা যায় না। কারণ শুধু বেঁচে থাকার নাম জীবন নয়।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top