জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ঋণ করে ঘি খাওয়া!

প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৪, ১২:৩৫:৪১ অপরাহ্ন

ঋণ করে ঘি খাওয়া-বলে একটি প্রবাদ আছে। অপরিনামদর্শিতা ও বিলাসিতা বুঝাতে এটা ব্যবহৃত হয়। তেমন কোন প্রয়োজন না থাকা সত্বেও এমনকি এর চেয়ে শতগুণ বেশি জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্বেও প্রায় ১১ হাজার কোটি ব্যয় করে নির্মাণ করা হয় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল। এই অর্থের ৭ হাজার কোটি টাকাই আবার চীন থেকে ঋণ করে আনা। অথচ টানেলে এখন দৈনিক টোল আদায় হচ্ছে গড়ে মাত্র ১২ লাখ টাকারও কম। এভাবে আয় হলে এই অর্থ থেকে চীনের ঋণের শোধ পরিশোধ করা কোনোভাবেই সম্ভব হবে না। দেখা যাচ্ছে আয়ের চেয়ে টোল আদায় কার্যক্রম পরিচালনা ও রক্ষণা-বেক্ষণের ব্যয় অনেক বেশি। অর্থাৎ ব্যয় দৈনিক ৩৭ লাখ টাকা। তাই চীনা ঋণ শোধ করতে সরকারকে ভর্তুকি দিতে হবে।

সচেতন মহলের জিজ্ঞাসা, দেশে কর্ণফুলী ট্যানেলের চেয়েও বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ থাকা সত্বেও এমনকি অগ্রাধিকার বিচারে দেশ ও জাতির জন্য অনেক কাজ অপূর্ণ ও অসম্পূর্ণ থাকা সত্বেও কর্ণফুলী ট্যানেলের মতো কম গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়নের কী এমন তাড়া ছিলো কর্তৃপক্ষের, যে ঋণ করেও তা করতে হবে? বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতে যখন ব্যয় করার মতো অর্থ নেই, তখন কঠিন শর্তে ঋণ করে ট্যানেল তৈরি করা কতোটুকু যৌক্তিক?

সম্প্রতি দেশের একটি শীর্ষস্থানীয় মিডিয়ায় ‘বঙ্গবন্ধু ট্যানেলে গাড়ি কম, আয় কম, ব্যয় বেশি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, যে পরিমাণ যানবাহন চলার আশা করা হয়েছিলো, তার চেয়ে অনেক কম চলছে। চীনা ঋণ শোধ করতে লাগবে ভর্তুকি। সেতু কর্তৃপক্ষের হিসাবে ট্যানেল দিয়ে এখন পর্যন্ত দিনে গড়ে সাড়ে চার হাজারের কিছু বেশি যানবাহন চলাচল করেছে। আগে ধারণা ছিলো, এর অন্তত ৪ গুণ বেশি যানবাহন বলবে। চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘চায়না কমিউনিকেশন কন্সট্রাকশন কোম্পানী ট্যানেলটি নির্মাণ করেছ্ েএখন টোল আদায় ও রক্ষণাবেক্ষণের কাজও পেয়েছে তারা। চীনা ঋণ প্রকল্পের প্রধান শর্ত হলো, তাতে চীনা ঠিকাদার কাজ করবে, কোন দরপত্র আহবান করা যাবে না। অভিযোগ রয়েছে, এ ধরণের শর্তের প্রকল্পে ব্যয় অনেক বেশি হয়।

প্রশ্ন হচ্ছে, এতো কঠিন শর্তে এতো কম গুরুত্বপূর্ণ আয়ের ব্যাপারে একটি অনিশ্চিত ভবিষ্যত সম্পন্ন এই ট্যানেল প্রকল্পটি এ সময়ে না করলে কী এমন ক্ষতি বা অসুবিধা হতো চট্টগ্রামবাসী বা বাংলাদেশের জনগণের। এই ট্যানেল ছাড়া তো এতোদিন চলাচল ও যোগাযোগ হয়েছে। ভবিষ্যতে দেশের নিজস্ব অর্থায়নে এটা করলে এমন কোন মারাত্মক ক্ষতির সম্ভাবনা ছিলো না দেশ বা দেশের অর্থনীতির। কী প্রয়োজন ছিলো এতো কঠিন শর্তে এতো ব্যয়বহুল অলাভজনক এই প্রকল্প বাস্তবায়নের? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সচেতন মানুষের মনে।

অনেকের অভিযোগ, শুধুমাত্র অর্থ লুটপাটের জন্যই এমন একটি অনিশ্চিত ভবিষ্যত সম্বলিত অলাভজনক এমনকি লোকসানদাতা প্রকল্প গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এভাবে হাজার হাজার কোটি লুটে নিয়ে দেশের ঘাড়ে ঋণের একটি বড়ো বোঝা চাপিয়ে দেন তারা। যে বোঝা বইতে হবে এদেশের দুর্বল অর্থনীতি তথা দরিদ্র জনগণকে বছরের পর বছর ধরে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top