জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

দেশজুড়ে রাসেলস ভাইপার শংকা


প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৪, ১২:৩৫:৪৬ অপরাহ্ন

গতকাল জাতীয় মিডিয়ায় ‘২৮ জেলায় ছড়িয়েছে রাসেলস ভাইপার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, দেশের প্রায় ২৮ টি জেলায় বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ ছড়িয়ে পড়েছে। শুধু জাতীয় মিডিয়ায় নয়, এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাপের কামড়ের ঘটনা বেড়ে যাওয়ার খবরের পর দেশটির সব স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালকে অ্যান্টিভেনম মজুত করার নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সাপের কামড়ের শিকার ব্যক্তিদের যতো দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন। বিবিসি বলেছে, বাংলাদেশের গ্রামীণ হাসপাতালগুলো থেকে সাপের কামড়ের শিকার রোগীর সংখ্যা বৃদ্ধির তথ্য জানানো হচ্ছে। এর মধ্যে বেশীর ভাগই দক্ষিণ এশিয়ায় পাওয়া রাসেলস ভাইপার সাপের কামড়ের শিকার।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাসেলস ভাইপার নিয়ে ব্যাপক আলোচনা ও হৈ চৈ হচ্ছে। এ নিয়ে মানুষের মাঝে শংকা সৃষ্টির লক্ষণ প্রকাশ পাচ্ছে। আর এ ধরনের শংকা ও উদ্বেগের বিষয়টি অযৌক্তিক বলা যাবে না। কারণ ইতোমধ্যে এই বিষধর সাপের কামড়ে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু লোকের মৃত্যু ঘটেছে। গত ১১ জুলাই ফরিদপুরে জনৈক সাপুড়ে নজরুল রাসেলস ভাইপারের কামড়ে মারা যান। তিনি সাপটিকে অজগরের বাচ্চা ভেবেছিলেন। গত ১৩ এপ্রিল একই জেলার চরভদ্রাসন উপজেলায় রাসেলস ভাইপারের কামড়ে জনৈক কৃষকের মৃত্যু হয়। উভয়ক্ষেত্রেই বেশ ব্যয়বহুল চিকিৎসা সত্বেও আক্রান্তরা মারা যান। ডিপ ইকোলজি অ্যান্ড ¯েœক কনজারভেশন ফাউন্ডেশনের তথ্য অনুসারে, বাংলাদেশে চন্দ্রবোড়া অর্থাৎ রাসেলস ভাইপার, রাজ গোখরা, পদ্ম গোখরা, কাল কেউটে, দাঁড়াশ, অজগর, ঢোড়া, শঙ্খিনি ইত্যাদি সহ প্রায় ৯০ প্রজাতির সাপ আছে। এর মধ্যে ২৬ প্রজাতির সাপ বিষধর।

বছর তিনেক আগে বাংলাদেশের একটি জাতীয় পত্রিকায় ‘নড়িয়ার ড্রেজারে রাসেলস ভাইপার এলো কী করে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, রাসেলস ভাইপার শ্রীলংকার কিছু অঞ্চল, ভারতের কিছু অংশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় পাওয়া যায়। বাংলাদেশে রাসেলস ভাইপার গঙ্গা-পদ্মা নদীকে আশ্রয় করে বেঁচে আছে। পশ্চিমবঙ্গ থেকে নতুন করে এ সাপটি বাংলাদেশে ঢুকছে। রাসেলস ভাইপার কোন মানুষকে কামড়ালে তার দেহে রক্ত জমাট বাঁধতে দেয় না। কিডনী বিকল হয়ে পড়ে। রক্তচাপ কমে যায়। এই সাপের কামড়ে মৃত্যুহার অনেক বেশী। নতুন আবির্ভুত এই বিষধর সাপ নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিয়েছে রাসেলস ভাইপার। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক এম এ ফয়েজ বলেন, সর্প দংশনের সমস্যাকে ‘জনস্বাস্থ্য সমস্যা’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। দেশে যে অ্যান্টিভেনস রোগীদের দেয়া হচ্ছে তা রাসেলস ভাইপারের ক্ষেত্রে কতোটুকু কার্যকর তা খতিয়ে দেখতে হবে।

উল্লেখ্য, প্রতি বছর বিশ্বে বিষধর সাপের কামড়ে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষের মৃত্যু হয়। আর সাপের কামড় সত্বেও বেঁচে গেলেও বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভোগেন অনেক সাপে কাটা রোগী। সাড়ে কামড়ালেও তার জন্য সঠিক অ্যান্টিভেনম না পাওয়া এতো মৃত্যু হারের কারণ। প্রজাতিভেদে অ্যান্টিভেনম আলাদা হওয়ার ফলে অনেকক্ষেত্রে দংশনকারী সাপ চিহ্নিত করা যায় না। ফলে সঠিক অ্যান্টিভেনম প্রয়োগ করা যায় না। আবার কিছু প্রজাতির সাপের অ্যান্টিভেনমও খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে প্রতি বছর ৪ লক্ষাধিক মানুষকে সাপে কামড় দেয়। তাদের মধ্যে মারা যায় ৭ হাজার জন। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিটের এক গবেষণায় দেখা গেছে, সাপের কামড়ের সব ঘটনার মধ্যে এক চতুর্থাংশ বিষাক্ত, যাদের ১০ দশমিক ৬ শতাংশ শারীরিক ও ১ দশমিক ৯ শতাংশ কামড়ের শিকার রোগী মানসিক অক্ষমতায় আক্রান্ত হয়। সাপের কামড়ের মধ্যে ৯৫ শতাংশ ভুক্তভোগী গ্রামীণ অঞ্চলের এবং নারীদের তুলনায় পুরুষের সাপের কামড়ের ঝুঁকি বেশি। গত বছর তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেন, সাপের কামড়ে মৃত্যুর সংখ্যাটি অনেক বড়। দেশে একটি ভেনম সংগ্রহ কেন্দ্র আছে। আমাদের অ্যান্টিভেনম উৎপাদনের ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, রাসেলস ভাইপার সাপের নামটির সাথে জড়িয়ে আছে আঠারো শতকের ব্রিটিশ সর্পবিদ বা সর্প গবেষক প্যাট্রিক রাসেলের নাম। স্কটিশ সার্জন ও প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেল ভারতে কর্মরত ছিলেন। তাকে ‘সর্পবিদ্যার জনক’ও বলা হয়। তিনি সাপ নিয়ে ব্যাপক গবেষণা করেন। তার নামেই রাসেলস ভাইপার সাপের নামকরণ করা হয়েছে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top