জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

বন্যা অগ্নিকান্ডের চেয়েও ভয়াবহ


প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৪, ১২:৩৫:৫৩ অপরাহ্ন


কথায় আছে আগুন সোনাদানা ছাড়াও বাড়িঘরের অনেক কিছু রেখে যায়, কিন্তু বন্যার পানি সব ধুয়ে মুছে নিঃশেষ করে দেয়, এমনকি বন্যার ভাঙ্গনের ফলে ভিটেবাড়ি জমিও বিলীন হয়ে যায়। ইদানিং সিলেট অঞ্চলে বার বার বন্যা সিলেটের লাখ লাখ মানুষকে চরম অসহায়ত্ব ও বিপদের দিকে ঠেলে দিচ্ছে। অথচ সমুদ্র থেকে অনেক দূরে ও উঁচুতে অবস্থিত এই সিলেট অঞ্চলে প্রাকৃতিকভাবে এতো ঘন ঘন বন্যা হওয়ার কথা নয়। অনেকের মতে, সিলেট অঞ্চলের বন্যা যতটা না প্রাকৃতিক তার চেয়ে বেশী মানবসৃষ্ট। আর এভাবে উপর্যুপরি যদি বন্যা হয়, তবে দেশের এই তুলনামূলক সমৃদ্ধ, বিত্তবান অঞ্চলও একসময় একটি পশ্চাদপদ ও দারিদ্রপীড়িত অঞ্চলে পরিণত হতে পারে। এমন আশংকা সচেতন মহলের।

ইতোমধ্যে সিলেটে বৃষ্টিপাত কমেছে। বন্যার পানিও নামছে বিভিন্ন এলাকা থেকে। কিন্তু বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ও জলবায়ু গবেষকদের আশংকা, দুই দফা বন্যার পানি সরে যাওয়ার আগেই জুনের শেষ দিকে উজানের ঢলে ও ভারী বৃষ্টিতে আবারও হতে পারে বন্যা। জেলা প্রশাসন এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বলেছেন। বিশ্বের বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ নিত্যনৈমিত্তিক ঘটনা। এসব দুর্যোগ মোকাবেলা করেই শতাব্দির পর শতাব্দি ধরে মানুষকে টিকে থাকতে হচ্ছে। শুধু টিকে থাকাই নয়, এমন পরিস্থিতির মধ্যে দিয়ে উন্নতি ও অগ্রগতির চেষ্টা করতে হচ্ছে। ইদানিং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে নানা প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও বেড়েছে। বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ২০২২ সালে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ২৬০ বিলিয়ন ডলারেরও বেশী আর্থিক ক্ষতি হয়েছে। প্রাণহানির বিবেচনায় ২০২২ সালের শীর্ষ প্রাকৃতিক দুর্যোগ ছিল বন্যা।

যা-ই হোক, বাংলাদেশে বন্যা ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসই হচ্ছে সবচেয়ে বড় ও মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। আর এসব দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন একটি মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। এতে সময় ও অর্থ উভয়ই প্রয়োজন। কিন্তু এজন্য পিছপা হলে আরো খারাপ পরিণতির সম্মুখীন হতে হবে ভবিষ্যতে। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বা কমানোর জন্য বিশ্বব্যাপী প্রকৃতিভিত্তিক সমাধানের উপর বিনিয়োগ বেড়েই চলেছে। ২০১২-২০১৮ অর্থ বছরে বন্যা ও বন্যার প্রভাব কমানোর জন্য ওয়ার্ল্ড ব্যাংক নেচার বেইসড সমাধানের উপর ৩৪টি প্রকল্পে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করে। টাইফুন হাইয়ানের পর ফিলিপিন্স সরকার ম্যানগ্রোভ ও প্রাকৃতিক বীচ বন সংরক্ষণে ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। ২০১১ সালের ভয়াল ভূমিকম্প ও সুনামির পর জাপান সরকার উপকূলবর্তী বন সম্প্রসারণে প্রায় ২.৫ বিলিয়ন জাপানিজ ইয়েন ব্যয় করে।

বছর তিনেক আগে ‘প্রাকৃতিক দুর্যোগের প্রাকৃতিক সমাধান ও করণীয়’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ এবং ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. রঞ্জন রায়ের বেশ কিছু বক্তব্য সময়ের বিবেচনায় অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্র্যাকটিক্যালি কী কী পদক্ষেপ নেয়া আবশ্যক? এমন প্রশ্নের জবাবে বড় দাগে বলতে হয়, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা নিয়ন্ত্রণের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও সঠিক বাস্তবায়ন দরকার। উদাহরণস্বরূপ বলা যায়, নদীর নাব্যতা বাড়ানো। নদীর গতিপথ পরিস্কারের জন্য উন্নতি প্রযুক্তিতে ড্রেজিং করে নদীর নাব্যতা ও পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা দরকার। নদীর নাব্যতা বাড়ানো কোথায় হবে ও কীভাবে হবে তা সঠিক মূল্যায়নের ভিত্তিতে করতে হবে। এক্ষেত্রে বিষয়ভিত্তিক গবেষণা ও প্রযুক্তির মধ্যে সমন্বয় আবশ্যক। এক্সপার্টরা বলেছেন, গভীরতা বাড়ানোর জন্য নদীর ‘প্রাকৃতিক শক্তিকে’ ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন, বন্যা ও জলাবদ্ধতার যে কারণগুলো মানুষের সৃষ্টি তার সমাধানে সরকারের ধারাবাহিক পদক্ষেপ দরকার। বন্যা নিয়ন্ত্রণে নদী, খাল, বিল, হাওর ও অন্যান্য জলাভূমি দখলমুক্ত করা ছাড়া গত্যন্তর নেই। শহরের আশেপাশে জলাভূমি ভরাট করে পানি প্রবাহের স্বাভাবিক পথ রোধ করে ঢাকা ও চট্টগ্রামসহ অনেক জেলা শহরে বন্যা নিয়ন্ত্রণ অসম্ভব। শহরে জলাবদ্ধতা কমাতে হলে এলাকাভিত্তিক সমাধান না খুঁজে পুরো নগরী ও আশপাশের এলাকার জন্য সঠিক পরিকল্পনা, নকশা প্রণয়ন ও বাস্তবায়ন প্রয়োজন।

অধ্যাপক ড. রঞ্জনের উপরোক্ত বক্তব্যে সিলেট অঞ্চলের বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে গাইডলাইন বা দিকনির্দেশনা রয়েছে, যা বছর আগে দেয়া হলেও বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। বন্যা নিয়ন্ত্রণে যে নদী খনন ও জলাবদ্ধতা দুরীকরণের পরামর্শ দেয়া হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সাথে গ্রহণ করবেন, এমন প্রত্যাশা আমাদের। আমরা এদিকে সরকারের শীর্ষ ও নীতি নির্ধারক মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top