জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

সাঁতার শেখায় উদাসীনতা

প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৪, ১২:৩০:১৪ অপরাহ্ন

বৃষ্টি ও বন্যার কারণে সিলেট অঞ্চলের নিম্নাঞ্চল যেমন প্লাবিত তেমনি প্রতিটি নদী নালা খাল বিল ও জলাশয় এখন পানিতে টুইটুম্বুর। এ অবস্থায় অন্যান্য দুর্ভোগ দুর্ঘটনার পাশাপাশি পানিতে ডুবে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গত শনিবার হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। এর আগের দিন সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়। এভাবে দেশের কোথাও না কোথাও প্রায়ই পানিতে ডুবে মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটছে।

দেখা যাচ্ছে, পানিতে ডুবে মৃত্যুবরণকারীদের শতকরা নব্বই ভাগেরও বেশী শিশু। বাকীরা সাঁতার না জানা লোক। এখন দেশজুড়ে, বিশেষভাবে সিলেট অঞ্চলে বন্যার তান্ডব চলছে। নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষ পানিবন্দী। অনেক স্থানের রাস্তাঘাট মাঠ প্রান্তর পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় সাঁতার না জানা মানুষ বিশেষভাবে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে। চলাচলের জন্য নৌকাসহ বিভিন্ন নৌযানের ব্যবস্থার বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া খারাপ থাকলে কিংবা বন্যার পানির তোড়ে নৌকাসহ এসব নৌযান ডোবার আশংকা রয়েছে।

একথা সর্বজনবিদিত যে, বদ্বীপ বাংলাদেশ খাল-বিল-হাওরে পূর্ণ নদীবহুল দেশ। তাই প্রায় প্রতি বছরই এদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা-জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। নদীর উপকূলবর্তী জনপদসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। এ অবস্থায় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বন্যার পানির সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। বন্যার পানিতে বন্দী থেকে কিংবা বন্যায় ভাসতে ভাসতে দুর্ভোগের দিনগুলো কাটাতে হয়। পরিস্থিতি যখন এমন তখন ধারণা বা প্রত্যাশা করা হয় এসব বন্যাপ্রবণ বা বন্যা উপদ্রুত এলাকার মানুষ সবাই সাঁতার জানে। শুধু বয়স্ক লোকজন নয়, শিশুরাও সাঁতার জানবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যায়। দুর্ভাগ্যজনকভাবে এদেশের শহরাঞ্চল তো বটে গ্রামাঞ্চলের অধিকাংশ শিশু কিশোর সাঁতার জানে না। বিষয়টি রীতিমতো বিস্ময়কর ও উদ্বেগজনক। ফলে প্রায় প্রতিদিনই বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত এলাকা থেকে পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর আসছে বিভিন্ন মিডিয়ায় তা প্রকাশিত হচ্ছে। গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি এলাকায়ই হয় পুকুর, জলাশয় খাল বিল কিংবা নদী আছে। তা সত্বেও কোন গ্রামের ৮/১০ বছরের একটি শিশু সাঁতার জানবে না কেনো? এমন প্রশ্ন অপ্রাঙ্গিক বা অযৌক্তিক নয়। এজন্য পিতা মাতা ও অভিভাবকরাই দায়ী। শিশু কিশোররা প্রতিদিন যখন পুকুরে বা অন্যান্য জলাশয়ে গোসল করতে যায়, তখন পিতা মাতা ও অভিভাবকরা একটু মনোযোগ ও তাগিদ দিলেই তারা সাঁতার শিখে ফেলতে পারে। সাঁতার শেখা আদৌ কোন কঠিন কাজ নয়। আর একবার সাঁতার শিখলে সে মৃত্যুর পূর্ব পর্যন্ত তা ভুলবে না। বলা যায়, সারাজীবনের জন্য অহেতুক ‘পানি ভীতি’ থেকে মুক্ত থাকবে। ইদানিং শহরাঞ্চলে অনেক পিতামাতা ও অভিভাবকরা সুইমিং পুল বা অন্যান্য পুকুর জলাশয়ে গিয়ে ছেলেমেয়েদের সাঁতার শেখানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। তবে এই সংখ্যা অত্যন্ত কম। এখনো সিংহভাগ শহর নগরবাসী এ বিষয়ে উদাসীন। শহরাঞ্চলের আশি নব্বইভাগ শিশু কিশোর কিশোরী এখনো সাঁতার জানে না। এ অবস্থায় বড় হচ্ছে। বিষয়টি রীতিমতো উদ্বেগজনক। বিশেষভাবে বাংলাদেশের মতো নদীবহুল ও খাল বিল জলাশয়ে পরিপূর্ণ একটি দেশের জন্য তা শংকা সৃষ্টিকারী। আশা করবো শহর ও গ্রামাঞ্চলের পিতামাতা ও অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের শৈশবেই সাঁতার শেখানোর ব্যবস্থা করবেন। এছাড়া প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ ও কর্তৃপক্ষসমূহের উদ্যোগে প্রতি বছর বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা নববর্ষ উপলক্ষে ‘সাঁতার শেখা’ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন।

আর এটা অব্যাহত রাখলে প্রতি বছর পানিতে ডুবে হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনা যে প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে, এতে কোন সন্দেহ নেই।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top