জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

সম্পাদকীয় : অরক্ষিত বিদ্যুতে প্রাণহানি


প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৪, ১২:৩৫:০৩ অপরাহ্ন


গত রোববার রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত: ২০ জন। অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক এ ঘটনা। দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরাই জানে এমন মৃত্যুর যাতনা ও গভীরতা কতোটুকু। ইদানিং সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বাড়তে দেখা যাচ্ছে। মেঘ বৃষ্টি ও বন্যা এ ধরনের অপমৃত্যুর একটি বড় কারণ হতে দেখা যাচ্ছে। বৃষ্টি বাদলা ও ঝড় তুফানের দিন শুরু হওয়ার পর বিশেষভাবে গত জুন মাসের শুরু থেকে সিলেটসহ সারাদেশে বহু লোক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। দেখা গেছে, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, ছেঁড়া তারে জড়িয়ে কিংবা কাজ করতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছেন। এছাড়া বন্যার পানিতে ডুবে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে অনেক লোক।

গত ২৭ জুন সিলেট জেলার বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল মিয়া নামক জনৈক শ্রমিক মারা যান। এ সময় আহত হন আরো দু’জন। বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়িপাড়ায় একটি রড সিমেন্টের দোকানে এ ঘটনা ঘটে। হতাহতরা সড়কের পাশে দোকানের বাঁকা রড সোজা করার কাজ করছিলেন। এমন সময় একটি রড বিদ্যুতের তার স্পর্শ করলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। মারা যান এদের একজন। এছাড়া গত ১৯ জুন সিলেটের বিছনাকান্দির উপরগ্রামে নাজমিন আক্তার নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায়। ঐদিনই সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মিনতি রাণী (৪০) নামের এক নারীর মৃত্যু হয়। পানির পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

এর আগে মার্চে মৌলভীবাজারের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একটি ঘরের টিনের চালে। এতে আগুন ধরে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। গত ১৪ জুন সিলেটের জৈন্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে মারা যান ফাহাদ নামক জনৈক যুবক।

এছাড়া গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কাটা গাছের টুকরো ক্রেনে করে ট্রাকে উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক ও তার সহকারী মারা যান। গত ৫ জুলাই কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার কচাকাটা থানা এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনসহ তিনজন নিহত হন। বাড়ির অদুরে সেচ পাম্পের টাঙ্গানো বিদ্যুতের তারে দুই বোনের গলা আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু দু’জন মারা যায়। এছাড়া একই সময়ে একই জেলার নারায়নপুর ইউনিয়নের বেপারিপাড়া গ্রামের সিরাজুল ইসলাম পানিতে ভেলায় করে পাশের বাড়িতে যাওয়ার সময় হাতের লগি বিদ্যুতের মেইন লাইন স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

এভাবে প্রতি বছর এদেশে নানাভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বহু লোকের মৃত্যু ঘটে। অনেকে আহত এমনকি পঙ্গু হন। অনেকের হাত কেটে ফেলতে হয়। বিশ্বের উন্নত দেশগুলোতে বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনায় বৈদ্যুতিক ব্যবস্থা পরিদর্শন ও পরীক্ষা নিরীক্ষার জন্য বিদ্যুৎ পরিদর্শক রয়েছেন। কিন্তু বাংলাদেশে এমন কোন পরিদর্শন বা পরিদর্শনের ব্যবস্থা না থাকায় প্রায়ই বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটছে। শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটে প্রতি বছর। বহু বাড়িঘর ও দোকানপাট ও প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ তদন্তের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় এসব সংযোগ থেকেও বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানি হচ্ছে।

বলা বাহুল্য, এদেশে একবার বৈদ্যুতিক সংযোগ নেয়া হলে কিংবা বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ করার পর বছরের পর বছর এগুলো আর পরীক্ষা করা হয় না। দেখা হয় না ক্যাবল বা তারে কিংবা সংযোগে কোন ত্রুটি বা সমস্যা সৃষ্টি হয়েছে কিনা। বিশেষভাবে কনসিল ওয়্যারিং অর্থাৎ দেয়ালের ভেতরে বা স্থাপিত বৈদ্যুতিক তারগুলো পরীক্ষার কোন নিয়ম বা রেওয়াজ নেই বললেই চলে এদেশে। এতে ঘটে মারাত্মক দুর্ঘটনা।

সর্বোপরি ঘরদোর ও স্থাপনার বাইরে খুঁটিনির্ভর লাইনগুলোর অধিকাংশই নাজুক ও ত্রুটিপূর্ণ। দুর্বল লাইন দিয়ে চলছে বিদ্যুৎ সরবরাহের কাজ। ফলে প্রায়ই সামান্য ঝড়তুফান এমনকি বৃষ্টিতে ছিঁড়ে পড়ছে বিদ্যুতের তার। দেশব্যাপী এসব অরক্ষিত ও ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন ও সংযোগের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা এখন অতীব জরুরী ও সময়ের দাবি। যে হারে বৈদ্যুতিক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় এদিকে আর উদাসীনতা ও অবহেলা হবে জাতীয়ভাবে আত্মঘাতী।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top