জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

অপশক্তির বিরুদ্ধে জাগ্রত থাকুন

প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৪, ১২:৩৬:১৩ অপরাহ্ন

গতকাল একটি জাতীয় মিডিয়ায় ‘চাকুরীচ্যুতরা ফিরে আসছেন ইসলামী ব্যাংকে, আদেশ জারি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ইসলামী ব্যাংক থেকে যাদের জোর করে ও বাধ্যতামূলকভাবে চাকুরীচ্যুত করা হয়েছিলো, তাদের ফেরার সুযোগ দিতে যাচ্ছে ব্যাংকটি। ইতোমধ্যে ইসলামী ব্যাংকের সব প্রতিষ্ঠানের জোর করে চাকুরীচ্যুতদের স্ব স্ব প্রতিষ্ঠানে ফেরানোর জন্য আদেশ জারি করেছে ব্যাংকটির প্রশাসন। অত্যন্ত প্রশংসনীয় এ উদ্যোগ। একজন মানুষের রুটি রুজির পথ তার চাকরী বা কর্ম থেকে অন্যায়ভাবে বলপূর্বক অপসারণ করা মানে, তার পুরো পরিবারকে অনিশ্চয়তার অন্ধকারে ডুবিয়ে দেয়া। এটা যেমন বেআইনী তেমনি অমানবিক। অথচ এমন অন্যায় ও অমানবিক হাজার হাজার ঘটনা ঘটেছে গত দেড় দশকে। দলীয়করণের চরম পন্থা হিসেবে স্বৈরাচারী হাসিনা সরকার বিগত বছরগুলোতে কত স্বচ্ছল চাকরীজীবীকে যে অর্থহীন ও আশ্রয়হীন সর্বহারাতে পরিণত করেছে, তার পরিসংখ্যান জানা কঠিন। তবে এখন যেহেতু এদেশবাসীর বুক থেকে এই অন্যায় জুলুম ও দলীয়করণের জগদ্দল পাথর সরে গেছে, তাই প্রত্যেক ভিকটিমকে তার ন্যায্য ফিরিয়ে দিতে হবে। ক্ষতিপূরণসহ প্রাপ্য মিটিয়ে দিতে হবে। বেআইনীভাবে ও জাল সার্টিফিকেট দিয়ে কোটার ছলচাতুরীর মাধ্যমে কিংবা প্রশ্ন ফাঁসের মাধ্যমে যাদের ঐসব পদে বা প্রশাসনের অন্যত্র বসানো হয়েছে, তাদের অবিলম্বে চাকুরীচ্যুত করতে হবে। প্রয়োজনে তাদেরকে বেআইনীভাবে প্রদত্ত সরকারি অর্থকড়ি ফেরত দেয়ার জন্য নির্দেশ জারি করতে হবে। বিগত বছরগুলোতে অবৈধভাবে অর্জিত অর্থ ও সম্পদ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। দেশের প্রশাসনসহ সকল স্তরে এমন অভিযান চালাতে হবে। শিক্ষাক্ষেত্রে বর্তমান বিপর্যয়কর দশার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি জাল সার্টিফিকেট ও অন্যায় কোটাধারী শিক্ষক শিক্ষিকাদের অপসারন করে যোগ্য দক্ষ ও প্রশিক্ষিতদের স্থান দিতে হবে। অন্যথায় প্রায় ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা সম্ভব হবে না, সম্ভব হবে না জাতির মেরুদন্ড শিক্ষাকে দৃঢ়ভাবে পুনঃস্থাপন। অবশ্য এমন সংস্কার করতে গিয়ে যাতে কোন নিরীহ ও নিরপরাধ ব্যক্তি বা পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।

এতো গেলো চাকরী ক্ষেত্রে সংষ্কার ও শৃংখলা পুনরুদ্ধারের বিষয়। অন্যান্য খাত ও ক্ষেত্রেও নিয়ম ও শৃংখলা ফিরিয়ে আনতে হবে। অন্যায়ভাবে জেলে আটক ও মামলাধীন ব্যক্তিরা প্রতিহিংসা ও জিঘাংসার মামলা ও অভিযোগ থেকে ব্যাপক হারে মুক্ত হতে শুরু করেছেন। এটা অত্যন্ত ভালো লক্ষণ। তবে বিচার বিভাগে দ্রুত শৃংখলা ও ন্যায়নীতি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। কারণ মানুষের শেষ ভরসাস্থল হচ্ছে বিচার বিভাগ। এই বিভাগকে গত ১৬ বছরে জনগণের জন্য চরম হতাশা ও নিপীড়ন নির্যাতনের স্থানে পরিণত করেছিলো স্বৈরাচারী হাসিনা সরকার। দ্রুত এর অবসান ঘটাতে হবে।

আমরা লক্ষ্য করছি দেশের প্রশাসনসহ বিভিন্ন স্তরে এখনো কুচক্রীরা ঘাপটি মেরে আছে। সুযোগ বুঝে তারা উঁকি ঝুঁকি মারছে। নতুন করে চক্রান্তের জাল বোনার চেষ্টা করছে। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এদের অপসারণে বর্তমান প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যতায় আবু সাঈদ, আবরারসহ অগণিত শহীদের জীবনোৎসর্গ ব্যর্থ হয়ে যাবে।

সর্বোপরি যারা গত ১৬ বছরসহ বিগত বছরগুলোতে এদেশ ও এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে আর্থিক, মানসিক ও শারীরিক ক্ষতি সাধন করেছে, তার বিচার করতে হবে। তাদের চক্রান্তের ব্যাপারে ব্যক্তি ও সরকারী পর্যায়ে অত্যন্ত সচেতনতা ও সতর্কতা প্রয়োজন। নইলে তাদের বিষাক্ত ছোবলে আঠারো কোটি মানুষের দেহ নীল হয়ে যেতে পারে আবারো।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top