জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

ওসমানীনগরের কাদিপুর গ্রামে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা


প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৭:৫৩:২৫ অপরাহ্ন

ওসমানীনগরের কাদিপুরে আওয়ামীলীগ নেতা আনোয়ার আহমদের বাড়িতে হামলার দৃশ্য।

 

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলার কাদিপুর গ্রামে আওয়ামীলীগ নেতা আনোয়ার আহমদের বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রদল-যুবদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গত ৬ আগস্ট দুপুর ১টার দিকে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীর পরিবারের সদস্যরা। হামলায় আহত হয়েছেন আনোয়ার আহমদের স্ত্রী। আনোয়ার আহমদ অবিভক্ত বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন থানায় ও সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা চলমান রয়েছে।
আমাদের ওসমানীনগর প্রতিনিধি জানান, ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর উপজেলা জুড়ে সহিংসতায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। যাদেরকে পাওয়া যাচ্ছে তারাই হামলার শিকার হচ্ছেন। ছাত্রদল-যুবদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল সহকারে উপজেলার আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করছে। গত ৬ আগস্ট দুপুর ১টার দিকে ওসমানীনগর উপজেলার কাদিপুর গ্রামে আওয়ামীলীগ নেতা আনোয়ার আহমদের বাড়িতে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে হামলাকারীরা। তখন উশৃঙ্খল নেতাকর্মীরা বাড়িতে ব্যাপক ভাংচুর করে এবং আনোয়ার আহমদের স্ত্রীকে মারধর করে। এতে আহত হন তিনি। এ নিয়ে গত ২ দিনে উপজেলায় আওয়ামীলীগের নেতাকর্মীসহ তাদের পরিবারের প্রায় ২৫ জন সদস্য হামলায় আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আনোয়ার আহমদের স্ত্রী অভিযোগ করেছেন, শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা আনোয়ার আহমদকে না পেয়ে তাকে মারধর করেছে। এছাড়াও তারা বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ওসমানীনগর থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলা জুড়ে সহিংসতা ব্যাপক আকারে ধারন করেছে। ৫ আগষ্টের পূর্বে দায়িত্বরত পুলিশ সদস্যরা হামলার ভয়ে পালিয়েছেন। বর্তমানে থানায় জনবলের চরম সংকট রয়েছে। বিভিন্ন স্থানে সহিংসতার খবর পেয়ে পুলিশ পাঠানো সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতাকর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

সিলেট এর আরও খবর
ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন

ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন

সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯

সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ

সর্বশেষ সংবাদ
সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা
সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা
ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন
ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
শ্যামা পূজা কাল
শ্যামা পূজা কাল
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top