জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ষড়যন্ত্রমূলক সাংবাদিকতা বটে!


প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৫:৫৪ অপরাহ্ন


স্বৈরাচারী শেখ হাসিনার ঘোর সমর্থক হিসেবে পরিচিত একটি দৈনিক পত্রিকায় সম্প্রতি ‘আলুর বাজার কিছুটা নি¤œমুখীঃ দাম কমে কেজি প্রতি ৩০০ টাকা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, শীত আসতেই বাজারে উঠছে নানা ধরনের নতুন নতুন সবজি। আলুর জন্য বিখ্যাত উত্তরবঙ্গের বগুড়ায় বাজারে ওঠেছে আগাম জাতের নতুন আলু। তবে দাম নিয়ে ক্রেতাদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। গতকাল বাজার ঘুরে আলু দেখা গিয়েছিলো নতুন পাকড়ি জাতের লালচে আলু।

সবাই জানেন, আলুর কেজি ৫০/৬০ টাকায় ওঠানামা করছে। কখনো কখনো প্রতি কেজি আলু ৭০/৮০ টাকায়ও বিক্রি হওয়ার খবর প্রকাশিত হয়েছে। গত কয়েক মাস এমনকি বছর খানেক যাবৎ এভাবেই চলছে। কিন্তু হঠাৎ করে কোন কোন পত্রিকায় আলুর মূল্য নিয়ে এমনভাবে সংবাদ প্রকাশ করতে দেখা যাচ্ছে, যাকে সংবাদ না বলে গুজব ছড়ানোর অপচেষ্টা বলা যায়। এতে বলা হয়েছে, প্রতি কেজি আলু ছিলো ৪০০ টাকা, যা আজকে কমে হয়েছে কেজি প্রতি আকার ও প্রকারভেদে ২৫০ থেকে ৩০০ টাকা।

‘আলুর কেজি ৩০০ টাকা’ এমন শিরোনাম দেখে অনেক ক্রেতাকে রীতিমতো বিভ্রান্ত হতে দেখা গেছে। অনেকে পত্রিকা অফিসে কিংবা সাংবাদিকদের ফোন করে বিষয়টি জানতে চেয়েছেন। কিন্তু যখন জানতে পেরেছেন, এটা মৌসুমের শুরুতে বাজারে আসা একটি বিশেষ জাতের আলুর দাম স্বাভাবিক প্রচলিত আলুর দাম ৫০/৫৫ থেকে ৬০/৭০ টাকা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। একথা সত্য যে, বাজারে এক কেজি আলুর দাম ৬০-৭০ টাকা হওয়াটা অস্বাভাবিক। দেখা গেছে, সিন্ডিকেট ব্যবসায়ীরা কারসাজি করে দেশজুড়ে আলুর দাম বাড়িয়েছে। ২০/৩০ টাকা কিনে ৬০/৭০ টাকায় বিক্রি করছে। এভাবে তারা প্রতি কেজিতে ৩০/৪০ টাকা পর্যন্ত মুনাফা লুটছে। এ নিয়ে ক্রেতা ভোক্তাদের মাঝে দীর্ঘদিন ধরে অসন্তোষ ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছে।

আলুর দাম নিয়ে সাধারণ ক্রেতারা যখন নাকাল তখন পত্রিকায় ‘আলুর কেজি ৩০০’ শিরোনামে ঢালাও সংবাদ প্রকাশ মানুষকে অধিকতর আতংকিত করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। আর এসব কাজই করে যাচ্ছে একশ্রেণীর সাংবাদিক ও মিডিয়া। তার সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের অসন্তোষ বৃদ্ধি ও ক্ষোভ সৃষ্টির অপচেষ্টা থেকেই এ ধরনের শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করছে। উদ্দেশ্যপ্রনোদিতভাবে দুরভিসন্ধী থেকেই যে এসব করা হচ্ছে, এতে কোন সন্দেহ নেই।

হাসিনার পতনের পর হাসিনা ও তার দোসররা নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অজনপ্রিয় ও ব্যর্থ করার এজেন্টা নিয়ে নেমেছে। বলা যায়, অনেকটা প্রকাশ্যে ঘোষণা দিয়েই তারা এমন অপকর্ম করছে। যে পত্রিকাটি ‘আলুর কেজি ৩০০ টাকা’ শিরোনামে সংবাদ ছেপেছে ওই পত্রিকাই এর মাস দেড়েক আগে ‘আকাশ ছুঁলো আলুর দাম, কেজি প্রতি ৪০০’ শিরোনামে অপর একটি সংবাদ ছেপেছিলো। অথচ একই সময়ে অন্য একটি পত্রিকায় এই সংবাদের শিরোনাম ছিলো ঢাকার বাজারে নতুন আলু, দাম ১২০ টাকা। এই সংবাদে নতুন জাতের আলুর কথা ব্যাখ্যা করে বলা হয়েছে। এদেশে যখন কিছু কিছু সবজি নতুন বাজারে আসে তখন বিক্রেতারা এগুলোর দাম অস্বাভাবিক বাড়িয়ে দেয়। যেমন মাস খানেক আগে যখন প্রথম বাজারে শিম উঠে, তখন এর কেজি ২শ থেকে আড়াইশ টাকা ছিলো। অথচ এখন প্রতি কেজি শিম ৬০/৭০ টাকা কিংবা এর চেয়ে কিছু বেশী। এটাই স্বাভাবিক ও স্থিতিশীল দাম। আলুর কেজি ৩০০/৪০০ টাকা এবং শিমের দাম দুইশ/আড়াইশ’ কখনোই স্বাভাবিক বাজারদর নয়। এই দামে শুধু সৌখিন ও বিত্তশালী লোকজনই এসব সবজি কিনে থাকেন। পরে যখন এগুলোর দাম স্বাভাবিক হয়ে আসে তখন ক্রেতা সাধারণ এগুলো কিনেন।

যা-ই হোক, এদেশের কিছু মিডিয়া এখনো স্বৈরাচারী হাসিনাকে ফিরিয়ে এনে পুনর্বাসিত করার স্বপ্ন দেখছে। সেই লক্ষ্যে বর্তমান সরকারকে বিভিন্নভাবে বদনামী ও অজনপ্রিয় এবং ব্যর্থ করার চেষ্টা করছে। আর আলু নিয়ে উপর্যুপরি এ ধরনের স্টান্ট মার্কা সংবাদ প্রকাশ এমন দুরভিসন্ধী ও চক্রান্তেরই যে অংশ এতে কোন সন্দেহ নেই।

দৈনিক যে পত্রিকাটি আলুর কেজি ৩০০/৪০০ টাকা বলে সংবাদ ছেপেছে, সেই পত্রিকা গত দেড় দশক এমনকি তারও আগে থেকে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর বিরুদ্ধে প্রায় প্রতিদিন বিষোদগার ও বিদ্বেষমূলক মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে আসছে। আর এর প্রতিদান হিসেবে এর কর্ণধার ব্যক্তি হাসিনার কাছে কয়েকশত কোটি টাকা ব্যাংক ঋণের সুপারিশের দাবি জানান হাসিনা পালিয়ে যাবার আগে। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর এ নিয়ে প্রথম আলো পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়, যার শিরোনাম ছিলো, ‘সালমানের সুপারিশে গ্লোব জনকন্ঠকে ২২৫ কোটি টাকা ঋণ, এখন পুরোটাই খেলাপি’।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top