জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শাবিকে গুচ্ছ থেকে বের করতে ৪৮ঘন্টার আলটিমেটাম

প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৮:২৯:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা বলেন এ দাবি মানা না হলে কঠোর অবস্থানে যাবেন তারা।

সোমবার (২৫ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে এ দাবি জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা বিরোধী একদল শিক্ষার্থী। এ সময় শাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও শাবির রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লা আল গালিব এবং সমাজকর্ম বিভাগের তোফাজ্জল হোসেন ও রসায়ন বিভাগের রিমকাতুল অথৈ।

মানববন্ধন শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল চলাকালীন সময়ে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে গুচ্ছ প্রথার কবর দে’ ‘গুচ্ছের ঠিকানা এই ক্যাম্পাসে হবেনা’ ‘গুচ্ছ প্রথার অপর নাম, সেশনজট সেশনজট’ ‘সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লা আল গালিব বলেন, ‘শিক্ষার্থীদের আর্থিক ক্ষতি থেকে রক্ষার জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষা চালু হয়েছিল। আমরা সকলে গুচ্ছকে স্বাগত জানিয়েছিলাম। তবে গত ৩বছরে গুচ্ছ সেই লক্ষ্য পূরণ করতে পারেনি বরং শিক্ষার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গুচ্ছ কমিটির উদ্দেশ্য করে তিনি বলেন, শিক্ষার্থীরা কোনো টেস্টিং কিট নয়, আপনারা আমাদেরকে নিয়ে এভাবে খেলা করতে পারেননা। যতদিন পর্যন্ত না আপনারা যথাযথ পদ্ধতি দাঁড় করাতে পারছেন ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সুযোগ দিতে হবে।

শাবিকে গুচ্ছ হতে বের করার আলটিমেটাম জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে আমরা শিক্ষামন্ত্রণালয়কে বলতে চাই গুচ্ছ প্রক্রিয়া থেকে শাবিকে বের করে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে শাবি নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ঘোষণা না দিলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।

প্রচ্ছদ এর আরও খবর
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির

একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির

গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস

গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস

কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক

কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক

সর্বশেষ সংবাদ

মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top