জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কেমুসাস বইমেলা সফলে নগরীতে র‍্যালি


প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৮:১৮:০৩ অপরাহ্ন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর উদ্যোগে ১৬ দিনব্যাপী অষ্টাদশ কেমুসাস বইমেলা মেলা রোববার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। সংসদের সাবেক সভাপতি ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ এইচ সা’দাত খান-কে নিবেদিত বইমেলা সফলের লক্ষ্যে শুক্রবার বিকেল ৪টায় কেমুসাসের উদ্যোগে সিলেটের লেখক ও সংস্কৃতিকর্মীরা নগরীর দরগাগেইটস্থ কেমুসাস প্রাঙ্গণ থেকে একটি প্রচার র‌্যালি বের করেন।

র‌্যালির উদ্বোধন করেন সাহিত্য সংসদের সাবেক সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান। সংসদের সহসভাপতি আফতাব চৌধুরীর সভাপতিত্বে এবং বইমেলা উপ-কমিটির সদস্য সচিব কামরুল আলমের সঞ্চালনায় র‌্যালিপূর্ব সভায় স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সেলিম আউয়াল এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই কেমুসাস আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। বইমেলা সেই সমাজ গঠনের একটি সার্থক প্রয়াস। আমাদের প্রজন্ম যাতে বইপাঠে আগ্রহী হয়, সেজন্য আমাদেরকে সামগ্রিক প্রচেষ্টা চালাতে হবে। আমি প্রত্যাশা করছি, লেখক-পাঠকদের পদচারণায় কেমুসাস প্রাঙ্গণ পূর্বেকার মতো এবারও জমজমাট হয়ে উঠবে। এরপর প্রধান অতিথি প্রচার র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেমুসাস প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদের কোষাধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, মদনমোহন কলেজের প্রফেসর আকবর হোসেন চৌধুরী, সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, কার্যকরী কমিটির সদস্য জাহেদুর রহমান চৌধুরী, এডভোকেট আতাউর রহমান আজাদ, সাবেক আল ইসলাহ সম্পাদক নাজমুল আনসারী, রুহুল ফারুক, সালেহ আহমদ খসরু, ড. মো: তুতিউর রহমান, মোয়াজ আফসার, বায়েজীদ মাহমুদ ফয়সল, মামুন সুলতান, শামসীর হারুনুর রশীদ, ইশরাক জাহান জেলি, মাসুদা সিদ্দিকা রুহি, আলেয়া রহমান, সাজ্জাদ আহমদ সাজু, আব্দুল মুহিত দিদার, হেলাল নির্ঝর, আলমগীর আলম, এম এ ওয়াহিদ চৌধুরী, জুবের আহমদ সার্জন, আবদুল কাদির জীবন, মিনহাজ ফয়সল, সুমন খান, কুবাদ বখত চৌধুরী রুবেল, সেনুয়ারা আক্তার চিনু, জিল্লুর রহমান, নূর মোহাম্মদ চৌধুরী, নেছার আহমদ জামাল, হুসাইন ফাহিম, আব্দুল বাছিত, ওমর ফারুক, কামাল আহমদ, কুবাদ বখত চৌধুরী রুবেল, শাহ পারভেজ প্রমুখ। ১৬ দিনব্যাপী এ বইমেলায় সবান্ধব এবং সপরিবারে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মাসিক আল ইসলাহ সম্পাদক ও বইমেলা উপ-কমিটির আহবায়ক আহমদ মাহবুব ফেরদৌস।

বইমেলা উপলক্ষে সাহিত্য সংসদ গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, ১ ডিসেম্বর বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন, ২ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় চিত্রাংকন প্রতিযোগিতা (বিশেষ এবং ক গ্রুপ), সন্ধ্যা ৬টা থেকে প্রকাশনা অনুষ্ঠান, ৩ ডিসেম্বর মঙ্গলবার ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা (খ, গ ও ঘ গ্রুপ), সন্ধ্যা ৬টা থেকে প্রকাশনা অনুষ্ঠান, ৪ ডিসেম্বর বুধবার বিকাল ৩টায় হাতের লেখা প্রতিযোগিতা (ক ও খ গ্রুপ) এবং গান প্রতিযোগিতা (সব গ্রুপ), ৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সাহিত্য আসর, ৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় আবৃত্তি প্রতিযোগিতা (বিশেষ এবং ক গ্রুপ), সন্ধ্যা ৬টা থেকে আলোচনা সভা : ছড়াসাহিত্য, ছড়া পাঠের আসর, ৭ ডিসেম্বর শনিবার আবৃত্তি প্রতিযোগিতা (খ, গ ও বিশেষ গ্রুপ), সন্ধ্যা ৬টা থেকে প্রকাশনা অনুষ্ঠান, ৮ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ( ক ও খ গ্রুপ), ৯ ডিসেম্বর সোমবার উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ( ক ও খ গ্রুপ), ১০ ডিসেম্বর মঙ্গলবার ক্বিরাত প্রতিযোগিতা ( বিশেষ, ক ও খ গ্রুপ), ১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় ‘লিটলম্যাগ আন্দোলন’ শীর্ষক আলোচনা সভা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কেমুসাস সাহিত্য আসর, ১৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে প্রকাশনা অনুষ্ঠান, ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা, ১৫ ডিসেম্বর রবিবার বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সমাপনী, পুরস্কার ও সার্টিফিকেট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

সর্বশেষ সংবাদ
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
নগরে ইয়াবাসহ যুবক আটক
নগরে ইয়াবাসহ যুবক আটক
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top