জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এসএমপির মধ্যস্থতায় পরিবহন শ্রমিকদের বিরোধ নিষ্পত্তি


প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৮:২৯:৪৯ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের মধ্যস্থতায় পরিবহন শ্রমিকদের বিরোধ নিষ্পত্তি হয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধ নিয়ে বিভক্তির অবসান ঘটিয়ে উভয় পক্ষ ‘মিলেমিশে’ ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গত ২৩ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ও ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনের পর সভাপতি পদে বিজয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে বিরোধ দেখা দিলে বৃহস্পতিবার বিকেল ৩টায় এসএমপি সদর দপ্তরে উভয় পক্ষ নিয়ে বৈঠকে বসেন এসএমপি কমিশনার মো. রেজাউল করিম।

বৈঠকে পুলিশ কমিশনার বলেন, নির্বাচনের সময় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, সেনাবাহিনী, আনসার, ভিডিপি ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন। সিটিএসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও নির্বাচন পর্যবেক্ষণ করেন।

পুলিশ কমিশনার বলেন, নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে শতভাগ স্বচ্ছতার সাথে সব কার্যক্রম পরিচালিত হয়েছে। যেসব অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সঠিক পথে পরিবহন শ্রমিকদের এগিয়ে যেতে হবে।

পুলিশ কমিশনার এবং উপস্থিত অন্যান্য সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে পরাজিত প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে একত্রে কাজ করার অঙ্গিকার করেন। সভায় আরো উপস্থিত ছিলেন- সেনাবাহিনী, বিআরটিএ, ডিজিএফআই, সড়ক ও জনপথ বিভাগ, র‌্যাব-৯, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ, সিলেট বাস মালিক সমিতি, সিলেট জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতি, লেগুনা শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতি, সিলেট জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা সড়ক পরিবহন ইউনিয়ন এর সদস্যবৃন্দ এবং কুমারগাঁও বাস টার্মিনাল শ্রমিক সভাপতি ও সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের প্রধান কমিশনার।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

সর্বশেষ সংবাদ
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
নগরে ইয়াবাসহ যুবক আটক
নগরে ইয়াবাসহ যুবক আটক
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top