কোটি টাকার ভারতীয় পণ্য আটক বিজিবির
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৫:০০:১৮ অপরাহ্ন

বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর পৃথক পৃথক বিশেষ অভিযানে ভারতীয় রয়েল এনফিল্ড ও মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। জকিগঞ্জ ব্যাটালিয়ন এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বুধবার ও বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুর বিওপি’র পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২ হাজার কেজি ভারতীয় চিনির গুড়া, ৩ হাজার ৫৮০ কেজি ভারতীয় চিনি, ১শ’ কেজি ভারতীয় নি¤œমানের তাল মিছরি, ১ টি ভারতীয় মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২ টি কাতান শাড়ী, ৯ টি কম্বল এবং চোরাচালানকাজে ব্যবহৃত ১ টি বড় ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লক্ষ ২৯ হাজার টাকা।
আরো জানা যায়, গত (১-৩ ডিসেম্বর) জৈন্তাপুর, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪ টি শাড়ি, ১২ টি কম্বল, ৯ টি মহিষ, ৫০৬ পিস কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি নি¤œমানের চা-পাতা, ১ টি পালসার মোটর সাইকেল এবং ১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৯ লক্ষ ৯৮ হাজার ২০০ টাকা। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৯৩ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি





